News Flash

  • Home
  • দেশ
  • “গণতন্ত্রের ঢেউয়ের সামনে কোনও দেওয়ালই টিকবে না”, মমতাকে তোপ শুভেন্দুর
Image

“গণতন্ত্রের ঢেউয়ের সামনে কোনও দেওয়ালই টিকবে না”, মমতাকে তোপ শুভেন্দুর

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : গণতান্ত্রিক রাজনৈতিক একটা কর্মসূচিকে শেষ করে দেওয়ার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে মমতার পুলিশ। সাঁতরাগাছিতে স্টিলের ব্যরিকেড তাঁর উদ্বেগ ও ভীরুতার প্রতীক।”

আশঙ্কামতই মঙ্গলবার নবান্ন অভিযানে আসার পথে বিজেপির নেতা-কর্মীদের বাধা দিল পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ছবি ধরা পড়ে। এনিয়ে এবার এই ভাষাতেই রাজ্যের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ট্যুইটারে বিজেপি নেতা মমতা-সরকারকে হুঙ্কার দিয়ে লেখেন, “গণতন্ত্রের ঢেউয়ের সামনে কোনও দেওয়ালই টিকবে না। খুব শীঘ্রই তা হতে চলেছে।”

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল আসবে সাঁতরাগাছি থেকে। তার আগে সকালেই গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয় কোনা এক্সপ্রেসওয়ের একাংশ। গার্ড রেল ঝালাই করে রাস্তায় গর্ত খুঁড়ে বসিয়ে দেওয়া হয়। মজুত করা হয় ২টি জল কামান। প্রচুর পুলিশ।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top