News Flash

  • Home
  • দেশ
  • কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি দুর্যোগ চলছেই, দফায় দফায় বর্ষণ উপকূলবর্তী জেলায়
Image

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি দুর্যোগ চলছেই, দফায় দফায় বর্ষণ উপকূলবর্তী জেলায়

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি.স.): বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে স্বস্তির বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিওতে বৃষ্টির দাপট অনেকটাই বেশি। দফায় দফায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। সোমবার থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি, রাতভর দফায় দফায় ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার সকালেও বৃষ্টি থামেনি। এদিন সকালে ঘন কালো মেঘের চাদরে ঢাকা শহরের আকাশ। সকালেই যেন আঁধার নেমেছে দক্ষিণবঙ্গে!

বৃষ্টির সৌজন্যে কলকাতায় পারদ পতন হয়েছে অনেকটাই। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। কিছু দিন আগে যে পরিমান গরম ও অস্বস্তি ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে, সেই অস্বস্তিকর পরিস্থিতি উধাও হয়ে গিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী ২৪ ঘন্টায় এমনই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতি বেশি থাকতে পারে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top