News Flash

Image

Murder:আগুনে পুড়িয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর : ফের আগুনে পুড়িয়ে এক গৃহবধূকে হত্যা করার অভিযোগ শ্বশুর বাড়ীর বিরুদ্ধে৷ ঘটনা  অরুন্ধতীনগর এলাকায়৷ গৃহবধূর মৃত্যুর খবরে শোকাগ্রস্থ পরিবার হাসপাতাল চত্তরে কান্নায় ভেঙ্গে পড়ে৷ এদিকে স্বামী পিন্টু সুত্রধরকে হাসপাতালেই উত্তম মধ্যম দেয় গৃহবধূর বাপের বাড়ীর লোকেরা৷ মৃত গৃহবধুর নাম চাম্পা দাস(২৮)৷ 

মৃতার বাপের বাড়ির বক্তব্য অনুসারে, প্রায়শই স্বামী ও শশুর মিলে  ওই গৃহবধূকে মারধর করত৷ প্রায় সপ্তাহ খানেক আগে স্বামী পিন্টু সুত্রধর চাম্পা দাসের শরীরে এসিড ঠেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ মৃতার বাপের বাড়ীর সদস্যদের৷ পরবর্তীতে  তাকে হাসপাতালে নিয়ে আসা হয়৷ আশঙ্কাজনক অবস্থায় প্রায় ৭-৮ দিন ধরে আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার মৃত্যুর কোলে ঢলে পড়ে গৃহবধূ চাম্পা দাস৷ 

এদিকে মৃতার শাশুড়ি কোনও কিছুই জানেন না বলে পুরো ঘটনাটি চেপে গেছেন৷ উনার দাবি, ঘটনার সময় তিনি অন্য ঘরে ছিলেন৷ তাই কিভাবে ঘটনাটি ঘটেছে তিনি কিছুই জানেন না৷  স্বামী পিন্টু সুত্রধরের দাবি গৃহবধূ নিজেই নিজের গায়ে আগুন দিয়েছেন৷ কিন্তু মৃতার মা জানিয়েছেন মৃত্যুর আগে গৃহবধূ বলেছে যে তার স্বামী তার গায়ের এসিড ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে৷ স্বামী পিন্টু সুত্রধর ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছেন মৃতার বাপের বাড়ীর সদস্যরা৷ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তারা৷ 

Releated Posts

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top