News Flash

  • Home
  • খেলা
  • প্রথমবার ইউএস ওপেন জয় কার্লোস আলকারাজের
Image

প্রথমবার ইউএস ওপেন জয় কার্লোস আলকারাজের

নিউ ইর্য়ক, ১২ সেপ্টেম্বর ( হি.স.) : ইউএস ওপেন মহারথীরা আগেই ছিটকে যাওয়ায় পুরুষদের সিঙ্গলসে নতুন চ্যাম্পিয়ন আসতে চলেছে, তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। মাত্র ১৯ বছরের তরুণ কার্লোস আলকারাজের হাতে প্রথমবার যুক্তরাষ্ট্র ওপেনের ট্রফি উঠল। এটাই আলকারাজের জীবনের প্রথম গ্র্যান্ড স্লাম ট্রফি।

ফাইনালে আলকারাজের প্রতিদ্বন্দ্বী ছিলেন নরওয়ের ক্যাসপার রুড। চার সেটের লড়াইয়ের পরে শেষ হাসি হাসলেন আলকারাজই। ম্যাচের ফল তাঁর পক্ষে ৬-৪,২-৬,৭-৬,৬-৩। শুধুমাত্র টেনিস কোর্টের মধ্যেই নয়, আলকারাজ দাপট দেখিয়েছেন দর্শকদের মধ্যেও। তিনি প্রত্যেকটি পয়েন্ট জেতার সঙ্গে সঙ্গে গর্জন করে তাঁকে সমর্থন জানিয়েছেন দর্শকরা।
টানা তিনটি ম্যাচে পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ফাইনাল খেলতে নেমেছিলেন আলকারাজ। অনেকেই মনে করেছিলেন, হয়তো ক্লান্তিতে ভুগতে পারেন স্প্যানিশ তারকা। কিন্তু ম্যাচের প্রথম সেটেই দাপট দেখিয়ে ৬-৪ ফলে জিতে যান ১৯ বছরের এই তরুণ। তবে দ্বিতীয় সেটে বেশ কিছু ভুল করেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে ফিরে আসেন ক্যাসপার রুড। দ্বিতীয় সেটে আলকারাজকে ৬-২ ফলে হারিয়ে দেন তিনি। তৃতীয় সেটেও প্রবল লড়াই চলে দুই তরুণ টেনিস প্রতিভার মধ্যে। টাইব্রেকারে গিয়ে সেট জিতে নেন আলকারাজ। তারপর চতুর্থ সেটে রুডকে আর দাঁড়াতে দেননি তিনি। ৬-৩ ফলে এই সেট জিতে নেন আলকারাজ।

Releated Posts

লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান

লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…

ByBySandeep Biswas Jul 11, 2026

ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…

ByByNews Desk Jul 9, 2026

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top