News Flash

Image

আজ সুপ্রিম কোর্টে কর্ণাটক হিজাব মামলার শুনানি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর ( হি.স.) : সুপ্রিম কোর্টের বিচারপতি হেমন্ত গুপ্তার নেতৃত্বাধীন একটি বেঞ্চ আজ সোমবার কর্ণাটক হিজাব মামলার শুনানি করবে। গত ৮ সেপ্টেম্বর আবেদনকারীর আইনজীবী দেবদত্ত কামাত বলেছিলেন, মৌলিক অধিকারগুলি আইনশৃঙ্খলা, নৈতিকতা, স্বাস্থ্যের পরিপন্থী হলেই নিষিদ্ধ করা যেতে পারে, কিন্তু হিজাবের ক্ষেত্রে তা নয়। দেবদত্ত কামাত যুক্তিতে আদালত জানিয়েছিল, স্কুলের পোশাকের সঙ্গে আদালতের পোশাকের তুলনা করা যাবে না। গতকাল ধাওয়ান পাগড়ির কথা বলেছিলেন, তবে পাগড়িও কোনও ধর্মীয় পোশাক নয়।

বিচারপতি হেমন্ত গুপ্ত বলেছিলেন, রাস্তায় হিজাব পরা নিয়ে কারও কোনও সমস্যা না হলেও, স্কুলে হিজাব পরা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন হল স্কুল প্রশাসন কী ধরনের ব্যবস্থা বজায় রাখতে চায়। কামাত যুক্তি দিয়েছিলেন যে কিছু লোক হিজাব নিয়ে সমস্যায় পড়েছে এবং স্লোগান তুলছে এই ভিত্তিতে স্কুলগুলি শৃঙ্খলা বজায় রাখার কথা উল্লেখ করতে পারে না।
এর আগে ৭ সেপ্টেম্বর এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছিল, পোশাক পরার অধিকার যদি মৌলিক অধিকার হয় তবে পোশাক না পরার অধিকারও হবে মৌলিক অধিকার। শুনানির সময় অ্যাডভোকেট এজাজ মকবুল বলেছিলেন, আমি ২৩টি পিটিশনের মূল পয়েন্টের একটি সংকলন জমা দিয়েছি। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে আইনজীবীদের দিয়েছিলেন। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছিলেন, সমস্যাগুলি ভাগ করে শোনা উচিত।

Releated Posts

তিন মাসের অপেক্ষার পর হরমুজ প্রণালী পেরিয়ে গুজরাটে পৌঁছল এলএনজি ট্যাঙ্কার ‘দিশা’

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): দীর্ঘ তিন মাসেরও বেশি সময় অপেক্ষার পর অবশেষে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করে…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top