News Flash

  • Home
  • খেলা
  • Ranga Devi:ভারোত্তোলনে নয়া রেকর্ড রঙ্গা দেবীরপশ্চিমকে ছাপিয়ে সিপাহীজলার দাপট
Image

Ranga Devi:ভারোত্তোলনে নয়া রেকর্ড রঙ্গা দেবীরপশ্চিমকে ছাপিয়ে সিপাহীজলার দাপট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর।। নিজের রেকর্ড নিজেই ভাংলেন সিপাহীজলা জেলার রঙ্গা দেবী দেববর্মা। আগে ভারোত্তোলনে ৪৯ কে জি বিভাগে নিজের রেকর্ড ছিলো ৪৮ কে জি তুলে। এবার ওই রেকর্ড ভেঙ্গে ৪৯ কে জি তুললেন তিনি। দুই সংস্থার রাজ্য আসর শেষ। তবে সংবাদ লিখা পর্যন্ত পদক জয়ের লড়াই চলছে। যতটুকু খবর পদক জয়ের লড়াই শেষ হেব গভীর রাতে। রাজ্য ভারোত্তোলন এবং শক্তিত্তোলন প্রতিযোগিতায়। এন এস আর সি সি-‌র ভারোত্তোলন হলে অনুষ্ঠিত হচ্ছে আসর। এবারের রাজ্য আসরে একচ্ছত্র আধিপত্য দেখালো সিপাহীজলা জেলার খেলোয়াড়রা। বেশীরভাগ বিভাগেই সেরার সম্মান পান সিপাহীজলা জেলার ভারোত্তোলক-‌রা। সিপাহীজলা জেলার পেছনে রয়েছে পশ্চিম জেলার ভারোত্তোলক-‌রা। সিনিয়র মহিলাদের ভারোত্তোলনে ৪৯ কে জি বিভাগে সিপাহীজলা জেলার রঙ্গা দেবী দেববর্মা, ৫৩ কে জি বিভাগে সিপাহীজলা জেলার রূপালী দেববর্মা,  ৫৯ কে জি বিভাগে পশ্চিম জেলার অপূর্বা সরকার, ৫৯ কে জি উর্ধ্ব বিভাগে ওগমতি জেলার মমতা জমাতিয়া, সিনিয়র পুরুষদের ৫৫ কে জি বিভাগে সিপাহীজলা জেলার রবিজিৎ নম:‌, ৬১ কে জি বিভাগে সিপাহীজলা জেলার অভিজিৎ নম:‌, ৬৭ কে জি বিভাগে উত্তর জেলার রিঙ্কু রুদ্র পাল, ৭৩ কে জি বিভাগে গোমতি জেলার সুপ্ত দাস, ৮১ কে জি বিভাগে সিপাহীজলা জেলার আলম খান,৮৯ কে জি বিভাগে সিপাহীজলা জেলার সুকান্ত দাস, ৮৯ কে জি উর্ধ্ব বিভাগে সিপাহীজলা জেলার সুকান্ত দাস (‌জুনিয়র), জুনিয়র বালিকাদের ৪৫ কে জি বিভাগে পশ্চিম জেলার রুমনা খাতুন, ৫৫ কে জি বিভাগে পশ্চিম জেলার জিশা চাকমা, ৫৫ কে জি উর্ধ্ব বিভাগে সিপাহীজলা জেলার বিনিতা রায়, সিনিয়র মহিলাদের পাওয়ার লিফটিং-‌এ ৪৭ কে জি বিভাগে ‌সিপাহীজলা জেলার রূপশ্রী দাস, ৫২ কে জি বিভাগে সিপাহীজলা জেলার রঙ্গা দেবী দেববর্মা, ৬৩ কে জি বিভাগে পশ্চিম জেলার নন্দিতা সূত্রধর এবং ৬৩ কে জি উর্ধ্ব বিভাগে পশ্চিম জেলার তনুশ্রী পাল প্রথম স্থান দখল করেছেন।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top