News Flash

  • Home
  • খেলা
  • Football:পটুনগর মর্নিং ফুটবল লীগে জায়েন্টসকে হারিয়ে রাইডার্স সেরা
Image

Football:পটুনগর মর্নিং ফুটবল লীগে জায়েন্টসকে হারিয়ে রাইডার্স সেরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর।। শহর সংলগ্ন নতুন নগরের পটুনগরে এক জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। চার দিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্ট আজ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে। পটুনগর পল্লী উন্নয়ন সংস্থা আয়োজিত এই প্রতিযোগিতায় মর্নিং ফুটবল রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল ম্যাচে মর্নিং ফুটবল জায়েন্টস-কে হারিয়ে। বিজিত মর্নিং ফুটবল জায়েন্টস পেয়েছে রানার্স খেতাব। পটুনগর স্কুল মাঠে আয়োজিত এই টুর্নামেন্ট ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। খেলা শেষে এক বর্ণময় অনুষ্ঠানে বিজয়ীদের সুদৃশ্য ট্রফি এবং প্রত্যেক খেলোয়ারকে পদকে ভূষিত করা হয়েছে। উপস্থিত অতিথিদের মধ্যে প্রাক্তন ফুটবলার ও এডভোকেট স্বপন দেবনাথ, প্রাক্তন ফুটবলার কিরণ ছেত্রী, সুপ্রিয় দেবনাথ প্রমূখ বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পেয়েছেন চ্যাম্পিয়ন দলের শংকর ঘোষ। চারদিনব্যাপী বেশ জমজমাট এই পটুনগর মর্নিং ফুটবল লিগ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক সংস্থার সম্পাদক শুভরঞ্জন সাহা এবং টুর্নামেন্ট কমিটির সায়ন দেবনাথ,  কল্যাণ দেবনাথ ও প্রসেনজিৎ সাহা প্রমূখ সবকটি দলের খেলোয়াড়, সদস্য, স্পন্সরার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top