News Flash

  • Home
  • বিদেশ
  • Imran Khan :মাঝ আকাশে বিমানের যান্ত্রিক ত্রুটি! অল্পের জন্য রক্ষা পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান
Image

Imran Khan :মাঝ আকাশে বিমানের যান্ত্রিক ত্রুটি! অল্পের জন্য রক্ষা পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

ইসলামাবাদ, ১১ সেপ্টেম্বর (হি.স.): অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগের কারণে জরুরি অবতরণ করে ইমরানের বিমানটি। তবে জানা গিয়েছে ইমরান-সহ বিমানের অন্য যাত্রীরা সুস্থ এবং অক্ষত আছেন।

শনিবার বিশেষ বিমানে চেপে পাকিস্তানের গুজরানওয়ালায় সভা করতে যাচ্ছিলেন ইমরান। মাঝ আকাশে বিমানটির যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার কাছে জরুরি অবতরণের আবেদন জানান ইমরানের বিমানের চালক। অনুমতি পাওয়ার পর নিরাপদেই অবতরণ করে বিমানটি। ইমরানের দল পিটিআই-এর তরফে জানা গিয়েছে, বিমান থেকে নেমে সড়কপথেই সভাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন ইমরান। তিনি সুরক্ষিত রয়েছেন।

Releated Posts

ভার্সাই প্রাসাদে ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে সই ট্রাম্পের, আঞ্চলিক স্থিতিশীলতা ও জ্বালানি মূল্য কমার আশা

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (মেমোরান্ডাম…

ByByNews Desk Jun 18, 2026

মোদি-ট্রাম্প বৈঠকে ভারত-আমেরিকা সম্পর্ক নিয়ে আশাবাদ, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতায় জোর

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

ByByNews Desk Jun 18, 2026

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top