News Flash

  • Home
  • দিনের খবর
  • Krishnam Raju :প্রবীণ দক্ষিণী অভিনেতা কৃষ্ণম রাজুর জীবনাবসান, ৮২ বছরে চলে গেল প্রাণ
Image

Krishnam Raju :প্রবীণ দক্ষিণী অভিনেতা কৃষ্ণম রাজুর জীবনাবসান, ৮২ বছরে চলে গেল প্রাণ

হায়দরাবাদ, ১১ সেপ্টেম্বর (হি.স.): দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হয়েছেন প্রবীণ তেলেগু অভিনেতা ও রাজনীতিবিদ কৃষ্ণম রাজু। রবিবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে হায়দরাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। গৌরবময় ও উজ্জ্বল চলচ্চিত্র ও রাজনৈতিক ক্যারিয়ার ছিল কৃষ্ণম রাজুর। প্রবীণ অভিনেতা স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন এবং হায়দরাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

ডায়াবেটিস মেলিটাস, করোনারি হার্ট ডিজিজ, ক্রনিক হার্ট রিদম ডিসঅর্ডার-সহ পোস্ট কার্ডিয়াক স্টেন্টিং এবং হৃদরোগজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত বছর পেরিফেরাল ভাস্কুলার রোগের জন্য তার পায়ের অস্ত্রোপচার করা হয়েছিল। তাঁর দীর্ঘস্থায়ী কিডনি রোগ, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ- সিওপিডি এবং নেবুলাইজড ইনহেলারে দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস ছিল।
বেশ কয়েকদিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে ছিলেন প্রবীণ এই অভিনেতা। চিকিৎসকদের যথাসাধ্য প্রচেষ্টা সত্ত্বেও রবিবার ভোররাত ৩.১৬ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

Releated Posts

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top