News Flash

  • Home
  • প্রধান খবর
  • Result :জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার ফল ঘোষণা, ওয়েবসাইটেে জানা যাচ্ছে রেজাল্ট
Image

Result :জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার ফল ঘোষণা, ওয়েবসাইটেে জানা যাচ্ছে রেজাল্ট

মুম্বই, ১১ সেপ্টেম্বর (হি.স.): জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার ফলাফল ঘোষণা হল। রবিবার ফল ঘোষণা করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বে। সকাল ১০টায় ফল ঘোষণা হয়েছে। ফলাফলের সঙ্গে মেধা তালিকাও ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট-jeeadv.ac.in-এ জেইই অ্যাডভান্সড-র মেধা তালিকা দেখতে এবং ডাউনলোড করতে পারেন। ফলাফল জানতে প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ওয়েবসাইটে লগ ইন করতে হবে।

২৮ আগস্ট জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং প্রায় ১ লাখ ৫৬ হাজার প্রার্থী ইঞ্জিনিয়ারিংয়ের এই এন্ট্রান্স পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আইআইটি, এনআইটি, আইআইআইটি এবং অন্যান্য শীর্ষ প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা নেওয়া হয়। জয়েন্ট সিট অ্যালোকেশন অথরিটি দ্বারা একটি সাধারণ প্রক্রিয়ার মাধ্যমে পঠন-পাঠন করানো হবে।

কীভাবে ফলাফল জানা যাবে:

অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in-তে যান।

ফলাফল জানার জন্য লিঙ্কে ক্লিক করুন।

রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ সহ লগইন করুন।

এরপর সাবমিট করুন।

স্ক্রিনে ফলাফল দেখা যাবে।

স্কোরকার্ড ডাউনলোড করুন এবং আরও রেফারেন্সের জন্য প্রিন্ট আউট করে নিন।

Releated Posts

মাদকমুক্ত ভারত গড়তে ‘নশামুক্ত যুব’ অভিযানে সকলকে সামিল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশজুড়ে গতি পেয়েছে ‘নশামুক্ত যুব ফর বিকশিত…

ByByNews Desk Aug 30, 2026

‘রাজনীতি এখন স্বার্থের খেলায় পরিণত হয়েছে’, সমাজ থেকেই পরিবর্তনের ডাক মোহন ভাগবতের

নিউইয়র্ক, ৩০ আগস্ট (আইএএনএস): রাজনীতি এখন অনেকটাই “স্বার্থের খেলায়” পরিণত হয়েছে বলে মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস)…

ByByNews Desk Aug 30, 2026

ধর্মের নামে বিদ্বেষ প্রত্যাখ্যান, বিশ্বজুড়ে ঐক্য ও সম্প্রীতির ডাক ধর্মীয় নেতাদের

নিউইয়র্ক, ৩০ আগস্ট (আইএএনএস): ধর্মের নামে বিদ্বেষ, অপমান, অমানবিকীকরণ ও হিংসাকে প্রত্যাখ্যান করে বিশ্বজুড়ে সম্প্রীতি, পারস্পরিক সম্মান ও…

ByByNews Desk Aug 30, 2026

তাসখন্দে যোগ সেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের তাসখন্দে রবিবার যোগ ফেডারেশন অব উজবেকিস্তানের আয়োজিত একটি যোগ সেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top