News Flash

  • Home
  • বিদেশ
  • Earthquake :পাপুয়া নিউ গিনিতে ৭.৬ তীব্রতার ভয়াবহ ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি
Image

Earthquake :পাপুয়া নিউ গিনিতে ৭.৬ তীব্রতার ভয়াবহ ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

পোর্ট মোরসবি, ১১ সেপ্টেম্বর (হি.স.): ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পশ্চিম প্রশান্তমহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনি। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৬। ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে কাইনানতু শহরে। সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে গোরোকা, লায়ে এবং মাদাং শহরে। কম্পনের উৎসস্থলের খুব কাছাকাছি থাকায় এই শহরগুলিতে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি হয়েছে বলে জানা গিয়েছে।

কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সকলকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মাদাং শহরের এক বাসিন্দা বিভি আপোকোরে বলেন, “প্রবল একটা ঝাঁকুনি অনুভব করলাম। তার পর ঘরবাড়ি সব খেলনার মতো দুলছিল।” কী পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

Releated Posts

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top