News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Suicide :অ্যাসিড পান করে আত্মঘাতী ষাটোর্ধ বৃদ্ধা
Image

Suicide :অ্যাসিড পান করে আত্মঘাতী ষাটোর্ধ বৃদ্ধা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্টেম্বর : পারিবারিক কলহের জেরে অ্যাসিড পান করে আত্মহত্যা ষাটোর্ধ বৃদ্ধার৷ মৃত বৃদ্ধার নাম মঞ্জুবালা দেববর্মা(৬০)৷ ঘটনা খোয়াই থানার অন্তর্গত পূর্ব গণকি গ্রাম পঞ্চায়েতের জামটিলা এলাকায়৷ মৃত মঞ্জুবালা দেববর্মা দীর্ঘদিন যাবত শারীরিক অসুস্থতায় ভোগছিল৷ বৃদ্ধা মহিলার শারীরিক অসুস্থতা নিয়ে পরিবারের মধ্যে প্রতিনিয়ত ছেলের সাথে বিবাদ লেগেই থাকত৷ 

সকালে বাড়ির লোকজন সাবাই যে যার কাজে বেড়িয়ে যায়৷ পরিবারের সদস্যদের অনুপস্থিত একপ্রকার নির্জনতার সুযোগে বৃদ্ধা মঞ্জুবালা দেববর্মা রাবারের অ্যাসিড পান করে আত্মহত্যার চেষ্টা করেন৷ ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার দুপুরের বেলা মঞ্জুবালার ছেলে রেগার কাজ শেরে বাড়িতে ফিরে দেখতে মঞ্জুবালা বাড়ির একপাশে পড়ে রয়েছেন৷ ছেলেকে দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে৷ আমাকে বাঁচা আমি রাবারের অ্যাসিড পান করে ফেলেছি৷ সাথে সাথেই মঞ্জুবালার ছেলে খোয়াই অগ্ণি নির্বাপক দপ্তরে খবর দেয়৷ 

অগ্নিনির্বাপক দপ্তেরর কর্মী ঘটনাস্থলে ছুটে গিয়ে মঞ্জুবালাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে৷ পরবর্তী সময় চিকিৎসাধীন অবস্থায় রাতে খোয়াই হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পড়ে মঞ্জুবালা দেববর্মা৷ শনিবার ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় মৃতার পরিবারের হাতে৷ অভিযোগ, ছেলের সঙ্গে নিয়মিত অশান্তি লেগে থাকত তাঁর৷ তবে কি ঘটনা ঘটেছিল, যে মৃত্যুর প্রাক্কালে ্যসিড পান করে মৃত্যুবরণ করতে হল বৃদ্ধা মঞ্জুবালা দেববর্মাকে৷ নাকি পারিবারিক কলহের জের! না অন্য রহস্য? পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top