News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrest:বিশালগড়ে হামলা হুজ্জতির দায়ে গ্রেপ্তার দুই
Image

Arrest:বিশালগড়ে হামলা হুজ্জতির দায়ে গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৯ সেপ্টেম্বর : বৃহস্পতিবার বিশালগড়ে সংঘটিত হওয়া সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্তকে৷ গ্রেপ্তার হওয়া  অভিযুক্তদের নাম হল গোপাল ভদ্র – বাড়ি বিশালগড় প্রভুরামপুর আর অপরজন হল তপন দেবনাথ- বাড়ি বিশালগড় অফিসটিলা৷ শুক্রবার রাতে আগরতলা থেকে তপন দেবনাথ  ও প্রভুরামপুর নিজ বাড়ি থেকে অপর অভিযুক্তকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে৷ শনিবার  সকালে তাদেরকে  আদালতে সোপর্দ করা হয়৷ 

আদালত তাদেরকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন৷ মামলা নম্বর হল ৯৮/২২ আন্ডার সেকশান ১৪৮/১৪৯/৩২৫/৩০৭/৩৮২( বি)/৪২৭ আইপিসি৷ প্রসঙ্গত বিরোধী দল সিপিআইএম বৃহস্পতিবার ডেপুটেশন এর নামে যে সন্ত্রাসবাদী কার্যকলাপ সংঘটিত করেছে বিশালগড়ের শান্ত পরিবেশ কে অশান্ত করার জন্য৷ সেই সন্ত্রাসী তান্ডবে গুরুতর আক্রান্ত হন শাসক দলের এক কর্মী৷ সন্ত্রাসী কার্যকলাপে ভয়ে তটস্থ হয়ে উঠেছিল বিশালগড় মহকুমা হাসপাতালে আসা রোগী সহ রোগীর পরিবারের লোকজন৷ শুক্রবার বিকাল পাঁচটায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিশালগড় থানায় এসে উচ্চপদস্থ আধিকারিকদের সাথে কথা বলেন৷ 

এ ঘটনায় জড়িত অভিযুক্তদের যেন দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পুলিশ আধিকারিকদের সাথে সাক্ষাতের পর পুলিশের টনক নড়ে৷ এবং ২৪ ঘন্টা যেতে না যেতেই গ্রেপ্তার হয় দুই অভিযুক্ত৷

Releated Posts

চন্দ্রপুরে কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ধর্মনগর থানায় বিক্ষোভ

ধর্মনগর, ২৭ জুলাই: চন্দ্রপুরে কংগ্রেস কর্মী-সমর্থকদের ওপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে ধর্মনগর। ঘটনার…

ByByReshmi Debnath Jul 27, 2026

সাব্রুম নগর পঞ্চায়েতের নাগরিক পরিষেবা তলানিতে, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

সাব্রুম, ২৭ জুলাই: উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দক্ষিণ ত্রিপুরার সাব্রুম শহরে নাগরিক পরিষেবা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

২৯ জুলাই শ্রীশ্রী ভীরাম্মা কালী মন্দিরের ১১তম বাৎসরিক উৎসব, তিন দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

মেলাঘর, ২৭ জুলাই: সোনামুড়া মহকুমার মেলাঘর রাঙ্গামুড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীশ্রী ভীরাম্মা কালী মন্দিরে আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হতে…

ByByReshmi Debnath Jul 27, 2026

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত বাইক আরোহী

আগরতলা, ২৭ জুলাই : চড়িলামের বনকুমারী সংলগ্ন জাতীয় সড়কে সোমবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top