News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • শনির দুপুরে পুজোর বাজারে বৃষ্টির ব্যাঘাত, নিম্নচাপের বর্ষণের আশঙ্কা রবিবার
Image

শনির দুপুরে পুজোর বাজারে বৃষ্টির ব্যাঘাত, নিম্নচাপের বর্ষণের আশঙ্কা রবিবার

কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি. স.) : শনিবার দুপুরেই কলকাতা এবং উত্তর ২৪ পরগনার বেশ কিছু অংশে হল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বৃষ্টি চলে অন্তত এক ঘণ্টা। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। একটু হলেও ব্যাঘাত ঘটে সপ্তাহান্তের কেনাকাটায়।

হাওয়া অফিস জানিয়েছে, দুপুর ১টা থেকে শুরু হয়ে চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, হুগলি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। দুপুর দেড়টা থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয় দক্ষিণের এই জেলাগুলির কিছু অংশে। প্রসঙ্গত, আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল, রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণের বেশ কিছু জেলায় শুরু হবে ভারী বৃষ্টি। বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। সে কারণে আগামী কয়েক দিন চলবে এই বৃষ্টি। রাজ্যের দুই উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান। আগামী মঙ্গলবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি।

Releated Posts

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ…

ByByNews Desk Jul 27, 2026

রাজস্থানে পঞ্চায়েত ও পুরভোটে লড়বে ওয়াইসির এআইএমআইএম, প্রথমবার তৃণমূল স্তরে সংগঠিত লড়াইয়ের ঘোষণা

জয়পুর, ২৭ জুলাই (আইএএনএস): আসন্ন পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিল আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া…

ByByNews Desk Jul 27, 2026

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top