ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্টেম্বর।। আসরের তৃতীয় দল হিসাবে সেমি ফাইনালে উঠলো মনু বনকুল। দুরন্ত খেলে ২-০ গোলে পরাজিত করলো মাসুর পাথর দলকে। শ্যামা প্রসাদ মুখার্জি ফুটবল প্রতিযোগিতায়। জোলাইবাড়ি স্কুল মাঠে। শুক্রবার মুষলধারে বৃষ্টির মধ্যেই মনু বনকুলের ফুটবলাররা প্রাধান্য নিয়ে খেলতে থাকেন। বৃষ্টিতে মাঠে কিচুটা জল জমে যাওয়ায় বাধার সৃষ্টি হয়েছিলো। তারপরও প্রাধান্য ছিলো মনু বনকুল দলের। বিজয়ী দলের পক্ষে লিটন ত্রিপুরা এবং কান্তা মগ গোল করেন। তবে এদিন ব্যবধান আরও বাড়াতে পারতো মনু বনকুল দল। যদিনা সহজ সুযোগ হেলায় নষ্ট না করতো। খেলা পরিচালনা করেন টিঙ্কু দে। মুষলধারে বৃষ্টির মধ্যেও এদিন মাঠে ফুটবলপ্রেমীদের উপস্থিতি ছিলো লক্ষ্মনীয়। লক্ষ্মীছড়া, জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পর তৃতীয় দল হিসাবে সেমিফাইনালে পোঁছলো মনু বনকুল। আজ প্রীতি রায় পাড়া এবং কলাছার হাওয়াই বাড়ি খেলবে।

Jolaibari:জোলাইবাড়িতে ফুটবল, শেষ চারে মনু বনকুল
Tags:
Releated Posts
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…


















