News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Pradhan Mantri Awas Yojana:রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে ১, ১৮,৫৫০টি আবাস নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে
Image

Pradhan Mantri Awas Yojana:রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে ১, ১৮,৫৫০টি আবাস নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে

আগরতলা, ৯ সেপ্টেম্বর : রাজ্যের গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে সমৃদ্ধ করার উদ্দেশ্যে গ্রামোন্নয়ন দপ্তরের মাধ্যমে ৩৮ হাজার ৮৩১টি স্ব-সহায়ক গোষ্ঠী গঠন করা হয়েছে। এই স্ব-সহায়ক গোষ্ঠীগুলির সাথে ৩ লক্ষ ৫০ হাজারের বেশি গ্রামীণ মহিলা জড়িত রয়েছে। স্ব-সহায়ক গোষ্ঠীগুলিকে ব্যাঙ্কের মাধ্যমে ৮১১ কোটি টাকা ঋণ প্রদানের পাশাপাশি তাদেরকে রিভলভিং ফান্ডের মাধ্যমেও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গ্রামীন মহিলারা সমৃদ্ধ হলে পরিবার সমৃদ্ধ হবে। পাশাপাশি গ্রামের অর্থনীতিও সুদৃঢ় হবে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে গ্রমোন্নয়ন দপ্তরের প্রধান সচিব এল এইচ ডার্লং একথা জানান।

সাংবাদিক সম্মেলনে প্রধান সচিব জানান, দেশে আজাদি কা অমৃত মহোৎসব পালনের অঙ্গ হিসেবে মিশন অমৃত সরোবর কর্মসূচির সম্প্রতি সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর উদ্দেশ্য ভবিষ্যতে জলের অভাব যেন না হয় তার জন্য পুকুর খননের পাশাপাশি পরিত্যক্ত জলাশয়গুলির সংস্কার। চিহ্নিতকৃত রাজ্যের ৯৬৬টি অমৃত সরোবরের মধ্যে ৭৭টি অমৃত সরোবরের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সাংবাদিক সম্মেলনে প্রধান সচিব আরও জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় (গ্রামীণ) ২০২১-২২ অর্থবর্ষ থেকে এখন পর্যন্ত রাজ্যে মোট ২,২৮,৪১১টি আবাসের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ১,১৮,৫৫০টি আবাসের কাজ সম্পন্ন হয়েছে। তিনি জানান, রাজ্যে চলতি অর্থবছরে এমজিএন রেগায় এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লক্ষ ৭৭ হাজার শ্রমদিবস সৃষ্টি হয়েছে। এমজিএন রেগায় ৬ লক্ষ ৭৭ হাজার জাকার্ড রয়েছে।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top