নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্টেম্বর : জে আর বি টি ফল প্রকাশের দাবিতে শুক্রবার বিক্ষু প্রদর্শন করলেন পরীক্ষার্থীরা৷গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে নিয়োগের জন্য রাজ্য সরকার জে আর বি টি বোর্ড গঠন করেছিল৷ আজ এক বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত ফলাফল ঘোষণা করতে পারিনি বোর্ড৷ ছাত্রছাত্রীরা ফল প্রকাশের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার দেখা করেও কোন উত্তর না পেয়ে শুক্রবার পুনরায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে আসে৷ কিন্তু পুলিশি বাধায় কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে পারেনি৷ এই নিয়ে ক্ষোভ ছড়ায়৷ পরে প্রতিবাদে তারা বসে পড়ে অফিসের সামনে৷ অবিলম্বে ফল প্রকাশ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হতে বাধ্য হবে বলে হুশিয়ারি দিয়েছে৷

JRBT Office:জেআরবিটি অফিসে ধরণা বেকারদের
Tags:

















