News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Bhanulal Saha :রাজ্যসভার উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন বামফ্রন্ট প্রার্থী
Image

Bhanulal Saha :রাজ্যসভার উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন বামফ্রন্ট প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্টেম্বর :  রাজ্যসভার রাজ্যের একমাত্র শূন্য আসনে বামফ্রন্ট মনোনীত প্রার্থী হিসাবে শুক্রবার মনোনয়ন পত্র জমা দিলেন প্রবীণ নেতা ভানুলাল সাহা৷ শাসক দল বিজেপি এখনো তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি৷ বিজেপি এখনো তাদের প্রার্থীর নাম ঘোষণা না করলেও এ আসনে যে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত তা বলার অপেক্ষা রাখে না৷ দলীয় সূত্রে জানা গেছে শীঘ্রই বিজেপি তাদের দলীয় প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে৷ 

উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন৷ পরবর্তী সময়ে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ডাঃ মানিক সাহাকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়৷ ডাঃ মানিক সাহা মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় উপ নির্বাচনে বিধানসভায় জয়ী হয়ে তিনি মুখ্যমন্ত্রীর পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন৷ স্বাভাবিক কারণেই তাকে রাজ্যসভার সদস্য থেকে পদত্যাগ করতে হয়েছে৷ সে কারণেই রাজ্যসভার একটি আসন শূন্য হয়৷ সেই আসনে আগামী ২২ সেপ্টেম্বর  ভোট গ্রহণ করা হবে৷ রাজ্যসভার আসনে নির্বাচনের জন্য ইতিমধ্যেই রাজ্যে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে৷

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top