News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আরও বড় দায়িত্বে বিপ্লব, হরিয়ানায় বিজেপির প্রভারী নিযুক্ত
Image

আরও বড় দায়িত্বে বিপ্লব, হরিয়ানায় বিজেপির প্রভারী নিযুক্ত

আগরতলা, ৯ সেপ্টেম্বর (হি. স.) : আরও বড় দায়িত্ব পেলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাঁকে হরিয়ানায় বিজেপির প্রভারী নিযুক্ত করা হয়েছে। এদিকে, ত্রিপুরায় বিজেপির প্রভারীও পরিবর্তন করা হয়েছে। নতুন প্রভারীর দায়িত্ব পেয়েছেন সাংসদ ড. মহেশ শর্মা।

প্রসঙ্গত, আজ বিজেপি সারা দেশে বিভিন্ন রাজ্যে প্রভারী এবং সহ-প্রভারীর নতুন তালিকা প্রকাশ করেছে। দলের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক তথা মুখ্যালয় প্রভারী অরুণ সিং এক বার্তায় জানিয়েছেন, বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা রাজ্য প্রভারী এবং সহ প্রভারীদের নিযুক্তি দিয়েছেন।

প্রভারী হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন বিহারে বিনোদ তাওড়ে, ছত্তিসগড়ে ওম মাথুর, দমন দিও এবং দাদরা নগর হাবেলীতে সাংসদ বিনোদ সোনকর, হরিয়ানায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ঝাড়খন্ডে সাংসদ লক্ষ্মীকান্ত বাজপাই, কেরালাতে সাংসদ প্রকাশ জাবরেকর, লাক্ষাদ্বীপে সাংসদ ড. রাধা মোহন আগরবাল, মধ্য প্রদেশে পি. মুরলীধর রাও, পাঞ্জাব ও চণ্ডীগড়ে বিধায়ক বিজয়ভাই রূপানী, তেলেঙ্গানায় তরুণ সিং, রাজস্থানে সাংসদ অরুণ সিং, ত্রিপুরায় সাংসদ ড. মহেশ শর্মা এবং পশ্চিমবঙ্গে এমএলসি মঙ্গল পান্ডে।

সহ প্রভারী হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন বিহারে সাংসদ হরিশ দ্বিবেদী, ছত্তিসগড়ে বিধায়ক নিতিন নবীন, কেরালাতে সাংসদ ড. রাধা মোহন আগরবাল, মধ্যপ্রদেশে পঙ্কজা মুন্ডা ও সাংসদ ড. রাম শংকর কাঠেরিয়া, পাঞ্জাবে ড. নারিন্দার সিং রায়না, তেলেঙ্গানায় অরবিন্দ মেনন, রাজস্থানে বিজয়া রাহাতকর এবং পশ্চিমবঙ্গে অমিত মালবিয়া ও আশা লকরা।

এদিকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির কো-অর্ডিনটর ড. সম্বিত পাত্রা এবং যুগ্ম কো-অর্ডিনটর নিযুক্ত হয়েছেন ঋতুরাজ সিং। আজকের এই সিদ্ধান্তে সবচেয়ে বড় চমক ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে জাতীয় স্তরের দায়িত্বে উন্নীত করা হয়েছে। তিনি ত্রিপুরায় প্রদেশ বিজেপির সভাপতির দায়িত্ব সামলেছেন। তাঁর নেতৃত্বে ২০১৮ সালের নির্বাচনে ত্রিপুরায় বিজেপি বিরাট জয় হাসিল করে ক্ষমতার পরিবর্তন করতে পেরেছে। এরপর তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দায়িত্বও সামলেছেন। সম্প্রীতি তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ দেন এবং তখনই জানিয়েছিলেন, সংগঠনের কাজে তাঁকে অধিক সময় দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে দল। আজকের এই ঘোষণায় আবারও তা স্পষ্ট হয়ে গেছে।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top