মেটেলি, ৯ সেপ্টেম্বর (হি.স.): পুজোর মুখে বেতন ও বোনাসের দাবি মেটেলি ব্লকের সামসিং চা বাগানের । এর জন্য শুক্রবার একগুচ্ছ দাবিতে গেট মিটিং করেন চা শ্রমিকরা । তাদের দাবি, চা বাগান বন্ধ করা যাবে না, বেতন ও বোনাস দিতে হবে । মেটেলি ব্লকের সামসিং চা বাগানের তিনটি ডিভিশনে পৃথকভাবে গেট মিটিং করে এমনটাই দাবি তুলেছেন বাগানের শ্রমিক সহ শ্রমিক ইউনিয়নের নেতারা। গেট মিটিংয়ের পর শ্রমিকরা ফের কাজে যোগদান করেন।
একই মালিকের দুটি চা বাগানের মধ্যে একটি চা বাগানের দায়িত্ব নিচ্ছে মালিক কিন্তু অন্য চা বাগান ছেড়ে দিচ্ছে। একটি সামসিং অপরটি নাগড়াকাটার বামনডাঙ্গা। সামসিং চা বাগানের দায়িত্বভার ১ সেপ্টেম্বর থেকে ছেড়ে দিয়েছে বাগান কর্তৃপক্ষ। শ্রমিকদের অবশ্য ৮.৩৩ শতাংশ হারে বোনাস দেওয়ার কথা বলেছে বাগান কর্তৃপক্ষ।
গত ৩ সেপ্টেম্বর চা বাগান কর্তৃপক্ষ শ্রমিক ইউনিয়ন সহ সমস্ত প্রশাসনিক স্তরে চিঠি দিয়ে জানিয়ে দেয় যে গত ১ সেপ্টেম্বর থেকে সামসিং চা বাগানের দায়ভার নেবে না বাগান কর্তৃপক্ষ। এর ফলে পুজোর মুখে বিপাকে পড়েছে বাগানের প্রায় ১৫ শত শ্রমিক। যদিও চাবাগানের ফ্যাক্টরি খোলা, শ্রমিকেরাও চা বাগানে কাজ করে যাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যাচ্ছে চা বাগান কর্তৃপক্ষ হাত তুলে নিলে কি হবে শ্রমিকদের মজুরি? যদিও বাগান বন্ধের কোনও নোটিশ জারি করে নি বাগান কর্তৃপক্ষ। শ্রমদফতর গত বুধবার মালবাজার সহকারী শ্রম দফতরে ত্রিপাক্ষিক বৈঠক করে। কিন্তু সেই বৈঠক বিফল হয়



















