News Flash

  • Home
  • খেলা
  • Panisagar:পানিসাগরে ফুটবল সাইথা বানহলই জয়ী
Image

Panisagar:পানিসাগরে ফুটবল সাইথা বানহলই জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর।। টাই ভেঙে সাইথা বানহলই ক্লাবের দুর্দান্ত জয়। হেরে বিদায় ভুমথাতসান্না ক্লাব। উল্লেখ্য, গত বছরের রানার্স-আপ ভুমথাতসান্না ক্লাব এবার টাইব্রেকারে হেরে পিছু হাঁটতে হয়েছে। পানিসাগরে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ সাইথা বানহলই ক্লাব টাই ব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে ভুমথাতসান্না ক্লাবকে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে সাইদা বানহলই ক্লাব। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে এনে অতঃপর পেনাল্টি শুট আউটে ৪-২ গোলে ম্যাচে জয় ছিনিয়ে সাইথা বানহলই ক্লাবের ছেলেরা যথেষ্ট খুশি। খেলার প্রথমার্ধে ভুমথাতসান্না ক্লাবের জাকারিয়া রাংলং প্রথম গোলটি করে দলকে এক- শূন্যতে লিড এনে দেয়‌। কিন্তু দ্বিতীয়ার্ধে সাইদা বানহলই ক্লাবের গোবিন্দ রিয়াং গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। পরবর্তী সময়ে আর কেউ গোলের সন্ধান পায়নি। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র তে অমীমাংসিত থাকায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। পেনাল্টি শুট আউটে সাইথা বানহলই ক্লাব চার- দুই গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। খেলা পরিচালনা করেন রেফারি বিধান দাস।

Releated Posts

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top