News Flash

  • Home
  • দেশ
  • P Chidambaram: কংগ্রেস ছাড়া বিরোধী জোট সম্ভব নয়, আঞ্চলিক দলগুলিকে কটাক্ষ চিদম্বরমের
Image

P Chidambaram: কংগ্রেস ছাড়া বিরোধী জোট সম্ভব নয়, আঞ্চলিক দলগুলিকে কটাক্ষ চিদম্বরমের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর ( হি.স.) : জেডিইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যখন বিজেপি বিরোধী জোট গঠনের জন্য উদ্যোগী হয়েছেন, ঠিক তখনই দেশের আঞ্চলিক দলগুলিকে ঠুকলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। চিদম্বরম বলেন, কংগ্রেসকে বাদ দিয়ে কোনও বিজেপি বিরোধী ফ্রন্ট হতে পারে না। কারণ আঞ্চলিক দলগুলি এক রাজ্য ভিত্তিক। কংগ্রেস নেতার আরও দাবি, কোনও আঞ্চলিক দল ৪৮ টির বেশি আসনে জিততে পারবে না। চিদম্বরম বলেন, যে কোনও রাজনৈতিক নেতা নিজের মতো করে উদ্যোগ নিতে পারেন। কিন্তু তাঁকে অঙ্কটা মাথায় রাখতে হবে।

নীতিশ কুমার গত তিনদিন ধরে দিল্লিতে একাধিক বিরোধী নেতার সঙ্গে বৈঠক করেন। কংগ্রেস, সিপিএম, সিপিআই, সিপিআই (এমএল), এনসিপি নেতাদের সঙ্গে আলাদা করে কথা বলেন প্রবীণ ওই জেডিইউ নেতা। তাঁর একটাই লক্ষ্য, বিজেপি বিরোধী শক্তিশালী জোট গড়া। তিনি বলেছেন, কোনও তৃতীয় ফ্রন্ট নয়, এটাই হবে প্রধান ফ্রন্ট। নীতিশ কুমার সাফ জানিয়েছেন, তিনি ২০২৪ সালের লোকসভা ভোটে বিরোধী মুখ হতে চান না। প্রধানমন্ত্রী হওয়ার কোনও বাসনা নেই তাঁর। যদিও রাজনৈতিক মহল মনে করছে, নীতিশ কুমার বিরোধী জোটের মুখ হওয়ার দৌড়ে নাম লিখিয়েছেন।

Releated Posts

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top