News Flash

Image

গত আগস্টে এনএফ রেলের পণ্যসামগ্রী লোডিং বেড়ে ১৭ শতাংশ

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ের পণ্যসামগ্রী লোডিং শতাংশের হার বেড়েই চলেছে, গত আগস্টে তা বেড়ে হয়েছে প্রায় ১৭ শতাংশ। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে চলতি বছরের আগস্ট মাসে ০.৯৫০ মিলিয়ন টন (এমটি) পণ্যসামগ্রী লোড করেছে। বিগত বর্ষে একই সময়ের তুলনায় এই বৃদ্ধি ১৭ শতাংশ অধিক। এই অর্থবর্ষের এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ৪.৯৬১ এমটি লোড করেছে। বিগত বর্ষের একই সময়ের তুলনায় এই বৃদ্ধি ২৪.১ শতাংশ অধিক।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেসবার্তায় জানান, গত আগস্টে কয়লা লোডিঙের বৃদ্ধি ঘটেছে ১২২.২ শতাংশ এবং অন্যান্য আরও কিছু পণ্য সামগ্রীর লোডিং বিগত বর্ষের একই সময়ের তুলনায় একটি ভালো ব্যবধানে বৃদ্ধি ঘটেছে। এই মাসে সার ২৫ শতাংশ, ডোলোমাইট ১১.১ শতাংশ, পিওএল ৭.৭ শতাংশ এবং অন্যান্য সামগ্রীর লোডিঙে ৬২.৫ শতাংশ বৃদ্ধি ঘটেছে।

তিনি জানান, চলতি আর্থিক বর্ষের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত বিগত বছরের একই সময়ের তুলনায় কয়লা লোডিং ১২৮২.১ শতাংশ, ডোলোমাইট লোডিং ১৩.৮ শতাংশ বেশি হয়েছে। সিমেন্ট লোডিং ৩০.৪ শতাংশ, পিওএল লোডিং ১৩.৩ শতাংশ, কনটেনার লোডিং ২৫.৭ শতাংশ ও অন্যান্য সামগ্রীর লোডিং ৩২.১ শতাংশ বৃদ্ধি ঘটেছে। সামগ্রিকভাবে এই বৃদ্ধি ২৪.১ শতাংশ।

পণ্য লোডিঙের ক্ষমতা বৃদ্ধি করতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে সম্ভাব্য সমস্ত উপায় অনুসন্ধান করছে। গ্রাহকদের জন্য উপলব্ধ স্থলপথের তুলনায় রেলের মাধ্যমে পণ্য পরিবহণ করা অধিক নিরাপদ, দ্রুত এবং সবচেয়ে পরিবেশ অনুকূল একটি পদ্ধতি, বলেন সব্যসাচী দে।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top