ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর।। সেমি ফাইনালে উঠলো জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। দুরন্ত খেলে ২-১ গোলে পরাজিত করলো পূর্ব পিলাককে। শ্যামা প্রসাদ মুখার্জি ফুটবল প্রতিযোগিতায়। জোলাইবাড়ি স্কুল মাঠে। বুধবার ম্যাচের শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলতে থাকেন জোলাইবাড়ি স্কুলের ফুটবলাররা। নিজের মাঠ এবং নিজস্ব সমর্থকদের সামনে পেয়ে শুরু থেকে বিপক্ষের উপর ঝাপিয়ে পড়েন জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ফুটবলাররা। প্রথমার্ধে এগিয়েও গিয়েছিলো দল। দলের পক্ষে প্রথমার্ধে গোল করেন সুমন জমাতিয়া। দ্বিতীয়ার্ধে জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পক্ষে রাকেশ জমাতিয়া এবং পূর্ব পিলাকের পক্ষে ভরসা ত্রিপুরা গোল করেন। খেলা পরিচালনা করেন রাজীব ত্রিপুরা। জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে পোঁছলো । এর আগে সেমিফাইনালে পোঁছেছিলো লক্ষ্মীছড়া।

Jolaibari :সেমিফাইনালে জোলাইবাড়ি স্কুল
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

















