News Flash

  • Home
  • প্রধান খবর
  • Mysterious Death:দুই বান্ধবীর রহস্যমৃত্যু, আশঙ্কা এক জনের বিয়ে স্থির হওয়াতেই আত্মহত্যা দু’জনের
Image

Mysterious Death:দুই বান্ধবীর রহস্যমৃত্যু, আশঙ্কা এক জনের বিয়ে স্থির হওয়াতেই আত্মহত্যা দু’জনের

মুর্শিদাবাদ, ৭ সেপ্টেম্বর (হি. স.) : দুই বান্ধবীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার ভরতপুরের করাল রাজারামপুর এলাকায়। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

কী কারণে দুই বান্ধবী একসঙ্গে আত্মহত্যা করলেন তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন তাঁরা। পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

দুই বান্ধবীর নাম সুরজেনা খাতুন (১৬) এবং পানসি খাতুন (২০)। দু’জনেই করাল রাজারামপুরের বাসিন্দা। দু’জনের পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পানসির বাড়িতে গিয়েছিলেন সুরজেনা। এর পর, দু’জনে ছাদে উঠে বিষ খান বলে জানা গিয়েছে। তাঁদের কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দু’জনেরই মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া নেমেছে দুই পরিবারে।

পানসির পরিবার সূত্রে জানা গিয়েছে, পানসি এবং সুরেজানের মধ্যে ছোটবেলা থেকেই গভীর বন্ধুত্ব ছিল। সম্প্রতি পানসি খাতুনের বিয়ের তোড়জোড় শুরু হয়। এ জন্য বিদেশ থেকে বাড়ি ফিরেছিল পানসির দাদা হাসিরুল শেখ। কিন্তু মঙ্গলবারই ঘটল বিপত্তি। রাতে দু’জনের পরিবারের লোকজন তাঁদের খোঁজাখুঁজি শুরু করেন। এর পর ঘরের ছাদ থেকে দু’জনকে উদ্ধার করা হয়।

পানসির দাদা হাসিরুলের দাবি, ‘‘বিয়েতে বোনের কোনও আপত্তি ছিল না। ওর বিয়ের জন্যই বিদেশ থেকে বাড়ি ফিরেছি। ওদের দু’জনের গাঢ় বন্ধুত্ব ছিল। কিন্তু কেন যে আত্মহত্যা করল তা বুঝতে পারছি না।’’

সুরজেনার দাদা শেখ মোহাম্মদ বলেন, ‘‘মঙ্গলবার গভীররাতে পরিবারের কাউকে না জানিয়ে বোন ওর বান্ধবীর বাড়িতে চলে যায়। এর পর পানসির বাড়ির ছাদে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়। মনে হচ্ছে পানসির বিয়ে স্থির হওয়াতেই বিচ্ছেদের ভয়ে এই কাজ করেছে ওরা।’’

Releated Posts

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top