News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Bhanulal Saha:ত্রিপুরায় রাজ্যসভার উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থী ভানুলাল সাহা, আইপিএফটি ও কংগ্রেসের কাছে সমর্থনের খোলা আবেদন বামেদের
Image

Bhanulal Saha:ত্রিপুরায় রাজ্যসভার উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থী ভানুলাল সাহা, আইপিএফটি ও কংগ্রেসের কাছে সমর্থনের খোলা আবেদন বামেদের

আগরতলা, ৭ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরায় রাজ্যসভার একটি আসনে উপনির্বাচনে বামফ্রন্ট আজ প্রার্থী ঘোষণা দিয়েছে। প্রাক্তন অর্থমন্ত্রী তথা বর্তমান সিপিএম বিধায়ক ভানুলাল সাহা আবারও রাজ্যসভা নির্বাচনে বামফ্রন্ট প্রার্থী হয়েছেন। আজ সাংবাদিক সম্মেলনে প্রার্থী ঘোষণা দিয়ে বামফ্রন্টের কনভেনর নারায়ণ কর ত্রিপুরায় বিজেপির শরিক দল আইপিএফটি এবং কংগ্রেসের কাছে সমর্থনের খোলা আবেদন দিয়েছেন।

প্রসঙ্গত, গত এপ্রিলে ত্রিপুরায় রাজ্যসভার একটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা ওই নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পরিবর্তন হওয়ায় তাঁকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন। তাই, শূন্য আসনে আগামী ২২ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ বামফ্রন্টের কনভেনর ৫ মাস পর রাজ্যসভার একটি মাত্র আসনে পুণরায় নির্বাচনের জন্য শাসক দল বিজেপিকে একহাত নিয়েছেন। তাঁর কটাক্ষ, বিজেপি ত্রিপুরার মানুষের সাথে ছেলেখেলা করছে। তাই, ছয় মাসের অন্তরে আবারও নির্বাচনের মুখোমুখি হতে হচ্ছে।এদিন তিনি ঘোষণা দেন, রাজ্যসভার একটি আসনে উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থী হবেন প্রাক্তন অর্থ মন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভানুলাল সাহা। সাথে তিনি বামফ্রন্ট প্রার্থীকে সমর্থনের জন্য সকলের কাছে আবেদন রেখেছেন। তিনি বলেন, বিজেপির শরিক দল আইপিএফটি যোগ্য মর্যাদা পাচ্ছে না। এমনকি বহু বিজেপি বিধায়ক যোগ্য মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁর কথায়, এখন বিধানসভায় কংগ্রেসের একজন সদস্য রয়েছেন। বিজেপিকে সমুচীন জবাব দেওয়ার যায় সকলের কাছে বামফ্রন্ট প্রার্থীকে রাজ্যসভার উপনির্বাচনে সমর্থনের আবেদন জানিয়েছেন তিনি। 

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top