News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Madhupur:মধুপুরে গাছ ভেঙ্গে পড়ে গুরুতর আহত থানার ওসি সহ দুজন
Image

Madhupur:মধুপুরে গাছ ভেঙ্গে পড়ে গুরুতর আহত থানার ওসি সহ দুজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর :  প্রবল ঝড়ে গোকুলনগর পিএসআর ক্যাম্প সংলগ্ণ  সড়কে গাছ পড়ে গুরুতরভাবে আহত হয়েছেন মধুপুর থানার ওসি সহ অপর এক পুলিশকর্মী৷ ঘটনা মঙ্গলবার রাত আটটায়৷ বন্ধ হয়ে পড়ে আগরতলা কমলাসাগর মূল সড়ক৷ ঘটনাস্থলে ছুটে আসে মধুপুর থানার পুলিশসহ টিএসআর জওয়ানরা৷ 

জানা গেছে, মধুপুর থানার ওসি বুদ্ধ দেববর্মা ও অপর এক পুলিশ কর্মী শাহজাহান মজুমদার বাইকে করে মধুপুর থেকে বিশালগড় আসার পথে গোকুলনগর পিএসআর ক্যাম্প সংলগ্ণ সড়কে প্রবল ঝড়ে গাছ ভেঙে পড়ে গুরুতরভাবে আহত হন৷ মধুপুর থানার ওসি বুদ্ধ দেববর্মা  সহ অপর এক পুলিশ কর্মী শাহজাহান মজুমদারকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ গাছ পড়ে  ওসির একটি হাত ভেঙে যায়৷ ঘটনার পর স্থানীয় লোকজনরাও ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহত বুদ্ধ দেববর্মা এবং অপররেক পুলিশকর্মী শাহজান মজুমদারকে  হাসপাতালে পাঠান৷ গাছ ভেঙে যাওয়ার ফলে আগরতলা কমলাসাগর সড়ক বন্ধ হয়ে পড়ি উভয়দিকে প্রচুর পরিমাণে গাড়ি আটকে পড়ে৷  টি এস আর ক্যাম্প থেকে  জওয়ানরা  বেরিয়ে রাস্তা পরিষ্কার করার কাজে হাত লাগায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে মধুপুর থানার এসআই শুভজিৎ দেব ছুটে আসে৷  

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top