নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর : ভেঙে পড়লো সুকলের ক্লাস রুমের সিলিং৷ অল্পতে রক্ষা পেলো ছাত্র ছাত্রীরা৷ ঘটনা বুধবার কৈলাসহর লক্ষীনারায়ণ বাড়ি নিম্ন বুনিয়াদি সুকলে৷ এদিন সুকল চলাকালীন সময়েই ভেঙ্গে পড়ে সিলিং৷ যদিও কিছুদিন আগে শিক্ষকরা ওই ক্লাস রুমের সিলিংটি বিপজ্জনক ভাবে ঝুলছে দেখে তারা ক্লাস রুমটিতে তালা দিয়ে রেখে ছিলেন৷ এই রুমে ক্লাস চলতে থাকলে কি হতো, তা আর বলার অপেক্ষা রাখেনা৷ সুকলটি কৈলাসহর পুরসভার পনের নম্বর ওয়ার্ডে অবস্থিত৷ অবিলম্বে ক্লাস রুম গুলি সংস্কারের দাবি জানানো হয়েছে৷

Kailashahar:ভেঙে পড়ল ক্লাসরুমের সিলিং, অল্পতে রক্ষা
Tags:
Releated Posts
নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…
জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী
কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…
দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা
আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…
ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যসচিবের সভাপতিত্বে সচিবালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আগরতলা, ১৭ জুন: আগামী ৯ ও ১০ জুলাই রাজ্যে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ…


















