News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Accident:স্কুটি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু টিএসআর জওয়ানের
Image

Accident:স্কুটি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু টিএসআর জওয়ানের

আগরতলা, ৭ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরায় যান সন্ত্রাসের বলি হলেন টিএসআর জওয়ান। বুধবার মর্মান্তিক ওই দুর্ঘটনা রানীর বাজার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ঘটেছে। স্কুটি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে টিএসআর জওয়ানের। তাঁর নাম স্বপন মোদক (৪৮)। তিনি কল্যাণপুরের বাসিন্দা ছিলেন। তিনি টিএসআর ৭নং ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, রানীর বাজার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় স্কুটি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। তাতে আহত হয়েছেন উভয় যান চালক। দুর্ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ওই টি এস আর জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে হাসপাতাল চত্বরে ছুটে আসেন মৃতের আত্মীয় পরিজনেরা। মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েছেন মৃতের পরিবারের সদস্যরা।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top