News Flash

  • Home
  • দেশ
  • মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা, কয়লা দুর্নীতিতে মন্ত্রীর ৬ ঠিকানায় তল্লাশি
Image

মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা, কয়লা দুর্নীতিতে মন্ত্রীর ৬ ঠিকানায় তল্লাশি

কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি.স.): কয়লা দুর্নীতি মামলায় এবার মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার সদস্য মলয় ঘটকের বাড়িতে হানা দিল সিবিআই। বুধবার সকাল থেকে কলকাতার ৫টি ঠিকানায় ও আসানসোলের একটি ঠিকানায় তল্লাশি অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। মলয় ঘটকের কলকাতার বাড়িতেও চলছে তল্লাশি।

বুধবার সকালে প্রথমে আসানসোলে মলয়ের দু’টি বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একটি বাড়িতে তালাবন্ধ দেখে অন্য আর একটি বাড়িতে যায় সিবিআই। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সব মিলিয়ে মলয়ের তিনটি বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। পরে তাঁর অফিসেও যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল।
শুধু আসানসোলেই নয় মলয়ের কলকাতার লেক গার্ডেন্সের বাড়িতেও গিয়েছে সিবিআইয়ের একটি দল। কলকাতা, আসানসোল-সহ অন্তত ৬টি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। বুধবার প্রথমে আসানসোলের আকতার রোড গার্ডেন এবং জেলিডাঙায় মন্ত্রীর দু’টি বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। মন্ত্রীর পরিবারের সদস্যদের মোবাইল ফোন জমা রাখা হয়েছে বলে সূত্রের খবর।

Releated Posts

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top