News Flash

  • Home
  • দিনের খবর
  • আর্নিয়া সেক্টরে সংঘর্ষ-বিরতি লঙ্ঘন পাকিস্তানের, যোগ্য জবাব ফিরিয়ে দিল বিএসএফ
Image

আর্নিয়া সেক্টরে সংঘর্ষ-বিরতি লঙ্ঘন পাকিস্তানের, যোগ্য জবাব ফিরিয়ে দিল বিএসএফ

জম্মু, ৬ সেপ্টেম্বর (হি.স.): দীর্ঘ দিন পর, ফের এক বার জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালিয়ে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। মঙ্গলবার সকালে জম্মুর আর্নিয়া সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে পাক-সেনা। পাল্টা জবাব ফিরিয়ে দেয় ভারতীয় সেনা। তবে গুলির লড়াইয়ে ভারতের তরফে কোনও প্রাণহানী বা ক্ষয়ক্ষতি হয়নি।

বিএসএফ-এর পিআরও জানিয়েছেন, মঙ্গলবার সকালে জম্মুর আর্নিয়া সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর অতর্কিতে গুলি চালায় পাক রেঞ্জার্স। বিএসএফ জওয়ানদের টার্গেট করে হামলা চালায় পাক সেনা। প্রত্যাঘাতে পাক সেনাবাহিনীকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বিএসএফ-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এস পি এস সাঁধু জানিয়েছেন, পাকিস্তান রেঞ্জার্সকে হামলার যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছেন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top