News Flash

  • Home
  • দেশ
  • হায়দরাবাদ হাউসে মিলিত মোদী-হাসিনা, দ্বিপাক্ষিক বৈঠক দুই দেশের প্রধানমন্ত্রীর
Image

হায়দরাবাদ হাউসে মিলিত মোদী-হাসিনা, দ্বিপাক্ষিক বৈঠক দুই দেশের প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.): দিল্লির হায়দরাবাদ হাউসে মিলিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে এদিন হায়দরাবাদ হাউসে মিলিত হয়েছেন মোদী ও হাসিনা। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এদিন দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বব্যাপী ভারত-বাংলাদেশ অংশীদারিত্ব পর্যালোচনার পাশাপাশি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে আলোচনা করেছেন।

এদিন সকালে রাষ্ট্রপতি ভবনে উষ্ণ অভিবাদন ও সংবর্ধনা জানানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। রাষ্ট্রপতি ভবনে পৌঁছনোর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর হাসিনাকে সংবর্ধনা জানানো হয়। ভারতের আতিথেয়তায় মুগ্ধ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারত আমাদের প্রকৃত বন্ধু। পরে হায়দরাবাদ হাউসে মিলিত হন মোদী ও হাসিনা, উভয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে।

Releated Posts

শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র

কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…

ByByNews Desk Jun 11, 2026

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top