News Flash

  • Home
  • প্রধান খবর
  • বামেরা, বিভিন্ন আঞ্চলিক দল ও কংগ্রেস যদি একত্রিত হয় তাহলে সেটা বিরাট ব্যাপার হবে : নীতীশ কুমার
Image

বামেরা, বিভিন্ন আঞ্চলিক দল ও কংগ্রেস যদি একত্রিত হয় তাহলে সেটা বিরাট ব্যাপার হবে : নীতীশ কুমার

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.): বিরোধী ঐক্য তৈরি করতে এবার তৎপর বিহারের মুখ্যমন্ত্রী ও জেডি (ইউ) প্রধান নীতীশ কুমার। মঙ্গলবার দিল্লিতে সিপিআই (এম) নেতা সীতারাম ইয়েচুরির সঙ্গে বৈঠকের পর নীতীশ কুমার জানালেন, “বাম দল, বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দল এবং কংগ্রেস যদি একত্রিত হয়, তাহলে সেটি একটি বিরাট ব্যাপার হবে।” একইসঙ্গে নীতীশ দাবি করেছেন, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার কোনও ইচ্ছে নেই তাঁর।

মঙ্গলবার দিল্লিতে সিপিআই (এম) নেতা সীতারাম ইয়েচুরির অফিসে যান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেখানে তাঁদের মধ্যে জাতীয় রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে বলেই সূত্র মারফত জানা গিয়েছে। নীতীশ এদিন বলেছেন, “আমরা একসঙ্গে আছি, তাই আমি এখানে আসছি।” পরে সীতারাম ইয়েচুরিকে পাশে নিয়ে নীতীশ কুমার বলেছেন, “আমরা আলোচনা করেছি যে, বাম দল, বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দল এবং কংগ্রেস যদি একত্রিত হয়, তাহলে সেটি একটি বিরাট ব্যাপার হবে।” প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার জল্পনা প্রসঙ্গে নীতীশ কুমার বলেছেন, “আমি দাবিদার না। এমন কোনও ইচ্ছেও নেই।” সিপিআই (এম) নেতা সীতারাম ইয়েচুরি বলেছেন, “পুনরায় এই অফিসে আসার জন্য আমি তাঁকে স্বাগত জানাচ্ছি। এটা দেশের রাজনীতির জন্য ইতিবাচক লক্ষণ। বিরোধী দলগুলিকে একসঙ্গে দেশ ও সংবিধান বাঁচাতে হবে।”

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top