News Flash

  • Home
  • বিদেশ
  • চিনের সিচুয়ানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৬৫, ভূমিধসে একটি শহরে মারাত্মক ক্ষয়ক্ষতি
Image

চিনের সিচুয়ানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৬৫, ভূমিধসে একটি শহরে মারাত্মক ক্ষয়ক্ষতি

সিচুয়ান, ৬ সেপ্টেম্বর (হি. স.): চিনের সিচুয়ান প্রদেশে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৫। ভূমিকম্পে আহতের সংখ্যা প্রচুর। ভূমিকম্পের পর ভূমিধসে মারাত্মক ক্ষতি হয়েছে একটি শহরে। সোমবার ৬.৬ তীব্রতার ভূমিকম্পে অনুভূত হয় সিচুয়ান প্রদেশের কাংডিং শহর থেকে প্রায় ৪৩ কিলোমিটার (২৬ মাইল) দক্ষিণ-পূর্বে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার সকালে জানানো হয়েছে, ভূমিকম্পে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে। এখনও কমপক্ষে ২০০ জন ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে রয়েছেন। খোঁজ পাওয়া যায়নি বহু মানুষের। ভূমিকম্পের তীব্র কম্পনে বহু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিচুয়ানের প্রাদেশিক রাজধানী চেংডুর ভবনগুলিও কেঁপে ওঠে ভূমিকম্পে, যেখানে লক্ষ লক্ষ মানুষ কঠোর কোভিড-১৯ লকডাউনের অধীনে নিজেদের বাড়িতে বন্দী রয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত ৩.০ এবং তার বেশি মাত্রার অন্তত ১০টি আফটারশক অনুভূত হয়েছে।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top