News Flash

  • Home
  • দেশ
  • হৃদরোগ কেড়ে নিল প্রাণ, অকালেই প্রয়াত উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক অরবিন্দ গিরি
Image

হৃদরোগ কেড়ে নিল প্রাণ, অকালেই প্রয়াত উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক অরবিন্দ গিরি

লখনউ, ৬ সেপ্টেম্বর (হি.স.): অকালেই প্রয়াত হয়েছেন উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক অরবিন্দ গিরি। উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলার গোলা গোকরানাথ বিধানসভা আসনের বিধায়ক ছিলেন অরবিন্দ গিরি। হৃদরোগে আক্রান্ত হওয়ায় লখনউতে নিয়ে যাওয়া হচ্ছিল বিজেপি বিধায়ককে, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সীতাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। গোলা গোকরানাথ বিধানসভা আসনের ৫-বারের বিধায়ক ছিলেন অরবিন্দ গিরি।

বিজেপি বিধায়ক অরবিন্দ গিরির অকাল-প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শোকবার্তায় যোগী আদিত্যনাথ জানিয়েছেন, বিজেপি বিধায়ক অরবিন্দ গিরির প্রয়াণ বেদনাদায়ক। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। তাঁর আত্মার শান্তি কামনা করছি। ওম শান্তি।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top