News Flash

  • Home
  • দেশ
  • বৃষ্টির সৌজন্যে তিলোত্তমায় পারদ-পতন, ক্ষণিক স্বস্তি ফিরল দক্ষিণবঙ্গে
Image

বৃষ্টির সৌজন্যে তিলোত্তমায় পারদ-পতন, ক্ষণিক স্বস্তি ফিরল দক্ষিণবঙ্গে

কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি.স.): বৃষ্টির সৌজন্যে কলকাতায় তাপমাত্রার পারদ নেমেছে কিছুটা। সামান্য হলেও, স্বস্তি ফিরেছে দক্ষিণবঙ্গে। তবে, তাপমাত্রা কিছুটা কমলেও, গুমোটভাবে ও আর্দ্রতাজনিত অস্বস্তি আপাতত বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ ছিল আংশিক মেঘলা। মাঝেমধ্যে রোদও উঁকি মেরেছে। এদিন তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই। ভারী বৃষ্টি হবে না মহানগরীতেও। তবে, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হালকা বৃষ্টিতে সাময়িকের জন্য স্বস্তি মিললেও, স্থায়ীভাবে গরম থেকে রেহাই পাওয়া যাবে না। এদিকে, উত্তরবঙ্গেও এবার ধীরে ধীরে কমবে বৃষ্টিপাত। সেখানে মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকার কারণেই বৃষ্টি হয়েছিল।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top