News Flash

  • Home
  • দিনের খবর
  • Siliguri :এটিএমের সাইরেনের শব্দে আতঙ্ক ছড়াল রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায়

Siliguri :এটিএমের সাইরেনের শব্দে আতঙ্ক ছড়াল রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায়

রায়গঞ্জ, ৫ সেপ্টেম্বর (হি.স.) : আচমকা আতঙ্ক ছড়াল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে । সোমবার সকালে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায় এদিন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমের ভেতরে সাইরেন বেজে উঠতেই রীতিমতো আতঙ্ক ছড়ায়।

অভিযোগ, দীর্ঘ সময় ধরে সাইরেন বাজতে থাকলেও এটিএম পরিদর্শনে পুলিশ কিংবা ব্যাংকের তরফ থেকে কেউ এগিয়ে আসেননি। প্রায় দু’ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর ব্যাংক থেকে টেকনিশিয়ান এসে সাইরেনের শব্দ বন্ধ করে দেন। এটিএমের নিরাপত্তার জন্য এই সাইরেন লাগানো হলেও নিরাপত্তারক্ষীদের দেখা না মেলায় প্রশ্ন উঠছে পরিষেবা নিয়ে।

সজল দাস নামে এক প্রত্যক্ষদর্শী জানান, এটিএমের ভেতর থেকে সাইরেনের আওয়াজ অনেক দূর থেকে শোনা গেলেও পুলিশের দেখা মেলেনি। বেশ কিছুক্ষণ পর ব্যাংকের লোকজন এসে তা মেরামত করেন।

কমল বর্মন নামে এক পথচারী জানান, অধিকাংশ এটিএমে নিরাপত্তারক্ষী না থাকায় টাকা তুলতে গিয়ে প্রায়দিনই বিভিন্ন সমস্যা হচ্ছে।

উল্লেখ্য, শহরের অধিকাংশ এটিএমে নেই নিরাপত্তারক্ষী, এটিএমগুলির নিরাপত্তার জন্য সাইরেন লাগানো থাকলেও আদতে তা কতটা সাধারণ মানুষের পরিষেবায় লাগে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top