News Flash

  • Home
  • প্রধান খবর
  • Tathagata Roy:বাংলাদেশের জনঘনত্ব সর্বাধিক, অতিরিক্ত জনসংখ্যা ভারতে রফতানি করেছে : দাবি তথাগতেরঅশোক সেনগুপ্ত
Image

Tathagata Roy:বাংলাদেশের জনঘনত্ব সর্বাধিক, অতিরিক্ত জনসংখ্যা ভারতে রফতানি করেছে : দাবি তথাগতেরঅশোক সেনগুপ্ত

কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : “যখন প্রজননের ফলে বাংলাদেশের জনঘনত্ব পৃথিবীর মধ্যে সর্বাধিক (বর্গ কিমিতে ১,২৫২, ভারতের তিনগুণ) হয়ে গেল তখন তারা অতিরিক্ত জনসংখ্যা ভারতে রপ্তানি করেছে।“

সামাজিক মাধ্যমে এই মন্তব্য করেছেন প্রাক্তন রাজ্যপাভ তথাগত রায়। তিনি টুইটারে লিখেছেন, “ময়মনসিংহ থেকে কিভাবে হিন্দু বিতাড়ন হয়েছিল তার বিবরণ আছে তসলিমা নাসরিনের ‘ফেরা’ বইতে। তসলিমার উপর বাংলাদেশিদের রাগের মূল কারণ, এইসব সযত্নে লুকিয়ে রাখা তথ্য তিনি প্রকাশ করে দিয়েছেন। বাঁশির সুর শুনে কেউ চৌদ্দপুরুষের ঘরবাড়ি ছাড়ে না, যেমন পশ্চিমবঙ্গের মুসলমানরা ছাড়ে নি। দুই বাংলায় হিন্দুর অনুপাত কমার একমাত্র কারণ, মুসলমানদের সীমাহীন প্রজনন, ও হিন্দুদের জন্মনিয়ন্ত্রণ।“

প্রসঙ্গত, সোমবার ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাঁর এই সফরে চুক্তি হওয়ার কথা। ভারতের হিসাব, ২০১০ সালে বাংলাদশের উন্নয়নে ভারতের সহায়তার মোট পরিমাণ ছিল ১০০ কোটি ডলার। এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় হাজার ডলারের কাছাকাছি। এর থেকে বোঝা যাচ্ছে সম্পর্কের গতি গত এক দশকে কত দ্রুত বেড়েছে। এই পরি্থি৳িতে তথাগতবাবুর এই বার্তা বিশেষ ইঙ্গিতবহ বলে অনেকের অনুমান।

Releated Posts

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top