News Flash

  • Home
  • প্রধান খবর
  • BJP :বাঁকুড়ার আন্দারথোল গ্ৰামে চল্লিশ পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল
Image

BJP :বাঁকুড়ার আন্দারথোল গ্ৰামে চল্লিশ পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল

বাঁকুড়া, ৪ সেপ্টেম্বর (হি. স.) বাঁকুড়ার গ্ৰামাঞ্চলে তৃণমূলকে বড় ধাক্কা দিল বিজেপি।রবিবার এক অনুষ্ঠানে বাঁকুড়া সদর থানার আন্দারথোল গ্ৰামপঞ্চায়েতের পুরুন্ডি গ্ৰামের চল্লিশ টি পরিবার একযোগে তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।বাঁকুড়াসদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানার উপস্থিততে পরিবার গুলি বিজেপিতে যোগ দেন।নিলাদ্রী বাবু তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন।

দলে নতুন সদস্য দের স্বাগত জানিয়ে তিনি বলেন আত্মনির্ভর ভারত গড়ে তোলার যে স্বপ্ন অটল বিহারী বাজপেয়ী ভারতবাসীকে দেখিয়েছেন সেই স্বপ্ন আজ বাস্তবায়িত হতে চলেছে নরেন্দ্র মোদীর হাত ধরে।নরেন্দ্র মোদী দেশবাসী কে এই স্বপ্ন পূরনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন, এর প্রভাব পড়ছে দেশজুড়ে।পরিচ্ছন্ন সুশাসন প্রতিষ্ঠা করতে জনগন ও এগিয়ে।আসছেন, আজ পুরুন্ডি গ্ৰামের এই পরিবার গুলির বিজেপির কর্মযজ্ঞে যোগ জেলার রাজনৈতিক ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত।
স্হানীয় বিজেপি নেতা বিকাশ ঘোষ বলেন এতদি ন পর্যন্ত পুরুন্ডি গ্ৰামের এই পরিবার গুলি তৃনমূলের সদস্য সমর্থক ছিলেন। আজ তারা বিজেপিতে যোগ দিলেন।

এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া ১নং ব্লক সভাপতি অংশুমান ব্যনার্জী বলেন দুয়ারে সরকারের প্রচারে ভয় পেয়ে বিজেপি প্রচারের আলোয় আসতে এরকম প্রচার করছে, আজ পুরুন্ডি গ্ৰামের একদা সিপিএম পন্হী কিছু মহিলাকে জড়ো করে এরকম প্রচার করছে, ওখানে কোনও পুরুষ উপস্থিত ছিল না।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top