News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের গর্জে উঠছে কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও বেকারত্ব-সহ নানা ইস্যুতে রবিবার রামলীলা ময়দানে প্রতিবাদ সভা
Image

ফের গর্জে উঠছে কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও বেকারত্ব-সহ নানা ইস্যুতে রবিবার রামলীলা ময়দানে প্রতিবাদ সভা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (হি.স.): মাঝে কিছু দিন চুপচাপ থাকার পর, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, জিএসটি-সহ নানা ইস্যুতে ফের গর্জে উঠতে চলেছে কংগ্রেস। একাধিক ইস্যুতে রবিবার দিল্লির রামলীলা ময়দানে প্রতিবাদ সভা করবে কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের পক্ষ থেকে ডাকা এই প্রতিবাদ সভার নাম রাখা হয়েছে, “মেহেঙ্গাই পর হল্লা বোল”।

কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী-সহ শীর্ষ কংগ্রেস নেতৃবৃন্দ এই প্রতিবাদ সভায় অংশ নেবেন। এছাড়াও দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ-সহ বিভিন্ন রাজ্যের কংগ্রেস নেতা, কর্মী ও সমর্থকরা এই প্রতিবাদ সভায় অংশ নেবেন। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত “ভারত জোড়ো যাত্রার” পর এবার মোদী সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে প্রতিবাদ সভা করবে কংগ্রেস।

Releated Posts

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026

কাশ্মীরের ঐতিহ্যবাহী ‘ভাঘু’ মাদুরের পুনর্জাগরণে কারিগরদের প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘ভোকাল ফর লোকাল’-এর বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কাশ্মীরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব ‘ভাঘু’ মাদুর তৈরির শিল্পের পুনর্জাগরণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top