News Flash

  • Home
  • খেলা
  • ইডেনে প্রাক্তনদের ম্যাচ থেকে সরে দাঁড়াচ্ছেন সৌরভ
Image

ইডেনে প্রাক্তনদের ম্যাচ থেকে সরে দাঁড়াচ্ছেন সৌরভ

কলকাতা, ৩ সেপ্টেম্বর ( হি.স.) : ইডেনে ফের ব্যাট হাতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা হচ্ছে না ক্রিকেট ভক্তদের। আগামী ১৬ সেপ্টেম্বর ইডেনে এক প্রীতি ম্যাচ দিয়ে লেজেন্ডস লিগের উদ্বোধন হচ্ছে। সেখানেই খেলার কথা ছিল সৌরভের। শুধু তা-ই নয়, ভারতীয় মহারাজা একাদশের অধিনায়কত্বও করতে নামবেন, এমনই চূড়ান্ত হয়ে গিয়েছিল।

কিন্তু সূত্রের খবর, তিনি সেই প্রীতি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। শোনা গেল, আয়োজকদের পক্ষ থেকে প্রাক্তন ভারত অধিনায়ককে রাজি করানোর তীব্র চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু তাঁর সিদ্ধান্তে নড়চড় হওয়ার সম্ভাবনা কম।
প্রাক্তন ভারতীয় অধিনায়ক শুক্রবার রাত পর্যন্ত কোনও বিবৃতি দিয়ে বা গণমাধ্যমে প্রকাশ করেননি তাঁর এই সিদ্ধান্তের কথা। এখনও জানাননি, কেন আচমকা এমন সিদ্ধান্ত নিলেন। সৌরভকে এই ম্যাচ খেলতে রাজি করানোর ব্যাপারে যিনি মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন, তাঁর বন্ধু এবং প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দাস-কে যোগাযোগ করা হলে তিনিও কোনও মন্তব্য করতে চাইলেন না। কিন্তু সৌরভের না খেলার সম্ভাবনাই যে বেশি, সেই খবর পৌঁছে গিয়েছে আয়োজকদের দিল্লি, মুম্বই কর্তাদের মধ্যেও।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top