News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • শিক্ষক দিবস উপলক্ষ্যে তথ্যচিত্র প্রদর্শনী বিএসএফের, পাথারকান্দিতে শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা
Image

শিক্ষক দিবস উপলক্ষ্যে তথ্যচিত্র প্রদর্শনী বিএসএফের, পাথারকান্দিতে শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা

পাথারকান্দি (অসম), ৩ সেপ্টেম্বর (হি.স.) : আসন্ন শিক্ষক দিবস উপলক্ষ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত জেলা করিমগঞ্জের পাথারকান্দি শিক্ষা খ‌ণ্ডের অন্তর্গত জুড়বাড়ি হাজি কাসিম আলি হাইস্কুলে ১৩৪ নম্বর বিএসএফ-এর পক্ষ থেকে তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। একই অনুষ্ঠানে স্কু‌লের প্রধানশিক্ষক‌ সহ কয়েকজন শিক্ষক-শিক্ষিকাকে সম্মাননা দিয়ে ভূষিত করেছেন সংশ্লিষ্ট বিএসএফ কর্তৃপক্ষ।

দেশের নিরাপত্তার পাশাপাশি বিএসএফ কর্মীরা যে সামা‌জিক কা‌জেও জ‌ড়িত তা এই অনুষ্ঠা‌নের মাধ্যমে প্রমাণ করেছে, বলেছেন স্থানীয় জনসাধারণ। অনুষ্ঠানে বিএসএফ-এর প‌ক্ষ থেকে একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট কামান্ডার রঞ্জিত সিং অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে ছাত্রছাত্রী‌দের সেনাবা‌হিনী‌তে ভ‌রতি হয়ে দেশ মাতৃকার সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান। ‌তি‌নি বলেন, আজাদি কা অমৃত মহোৎসব পাল‌নের পর এবার শিক্ষক দিব‌সের মতো মহান অনুষ্ঠা‌নে সহ‌যো‌গিতা কর‌ছে বিএসএফ। তি‌নি তাঁর বক্ত‌ব্যে ছাত্রছাত্রীদের পড়া‌শোনার পাশাপা‌শি খেলাধুলায় জ‌ড়ি‌য়ে থে‌কে সেনা বা‌হিনী‌তে ভ‌রতি হওয়ার উৎসাহ প্রদান করেন।

প‌রে উপ‌স্থিত শিক্ষক-শিক্ষিকা‌দের সীমান্ত রক্ষীর প‌ক্ষে জমকা‌লো সংবর্ধনা দেওয়া হয়। এতে বিএসএফ-এর বি‌ভিন্ন কর্মকর্তা‌দের পাশাপা‌শি হাজি কাসিম আলি হাইস্কুলের প্রধানশিক্ষক আব্দুল ওদুদ সহ শিক্ষক হোসাইন আহমদ, শরিফ উদ্দিন, আব্দুল সুবুর, রফিক উদ্দিন, শাহজাহান সাজু, সেলিম উদ্দিন প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top