News Flash

  • Home
  • বিদেশ
  • Gotabaya Rajapaksa : শ্রীলঙ্কা ফিরলেন গোতাবায়া রাজাপাক্ষে, ফুল দিয়ে প্রাক্তন রাষ্ট্রপতিকে অভ্যর্থনা
Image

Gotabaya Rajapaksa : শ্রীলঙ্কা ফিরলেন গোতাবায়া রাজাপাক্ষে, ফুল দিয়ে প্রাক্তন রাষ্ট্রপতিকে অভ্যর্থনা

কলম্বো, ৩ সেপ্টেম্বর (হি.স.): দেশে ফিরলেন শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্ষে। শুক্রবার গভীর রাতে তিনি দেশে ফিরেছেন। সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটের মধ্যেই, গণঅভ্যুত্থানের মুখে সাত সপ্তাহ আগে গোতাবায়া দেশ ছেড়ে পালিয়ে যান। অবশেষে দেশে ফিরেছেন তিনি, রাজাপাক্ষেকে ফুল দিয়ে বিমানবন্দরে স্বাগত জানান বর্তমান সরকারের মন্ত্রী এবং রাজনীতিবিদদের একাংশ। রাজাপাক্ষে বিমান থেকে বের হওয়ার সময় তাঁকে মালা পরানোর জন্য রাজনীতিবিদদের ভিড় ছিল।

নিরস্ত্র জনতা তাঁর সরকারি বাসভবনে হামলা চালানোর পর রাজাপাক্ষে জুলাই মাসের মাঝামাঝি সামরিক বাহিনীর বিমানে চেপে শ্রীলঙ্কা থেকে পালিয়ে যান। প্রথম তিনি যান মালদ্বীপে, এরপরে যান সিঙ্গাপুর। ৭৩ বছর বয়সি এই নেতা এরপর বাণিজ্যিক ফ্লাইটে থাইল্যান্ডের ব্যাংককে যান। ৫২ দিন তিনি ওখানেই ছিলেন। অবশেষে নিজের দেশে ফিরলেন গোতাবায়া।

এদিকে শ্রীলঙ্কার বিরোধী দলের নেতারা রনিল বিক্রমাসিংহের বিরুদ্ধে একসময়ের ক্ষমতাধর রাজাপাক্ষের পরিবারকে রক্ষা করার অভিযোগ তুলেছেন। তাঁদের বক্তব্য, রাষ্ট্রপতি পদ থকে পদত্যাগ করার পর গোতাবায়া রাজাপাক্ষের ক্ষমতা ও সুরক্ষার অবসান ঘটিয়েছে। সামাজিক অধিকার কর্মীরা জানিয়েছেন যে তাঁরা সাংবাদিক লাসান্থা বিক্রমাতুঙ্গের হত্যাকাণ্ড-সহ একাধিক অভিযোগে অভিযুক্ত রাজাপাক্ষেকে গ্রেফতার করার জন্য চাপ দেবে।

Releated Posts

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

অলৌকিক উদ্ধার! নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার দুই কর্মী

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের বিধ্বংসী বন্যার নয় দিন পর ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার হলেন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

নেপালের বন্যাদুর্গতদের জন্য ১০ মিলিয়ন ডলার অনুদান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ১০ মিলিয়ন ডলার অনুদান দিলেন মার্কিন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top