News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Teliamura:তেলিয়ামুড়া অস্থায়ী ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে ‘রুরাল হাট’ নির্মাণের উদ্যোগ
Image

Teliamura:তেলিয়ামুড়া অস্থায়ী ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে ‘রুরাল হাট’ নির্মাণের উদ্যোগ

তেলিয়ামুড়া, ২ সেপ্টেম্বর : তেলিয়ামুড়া অস্থায়ী ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে ‘রুরাল হাট’ নির্মাণের উদ্যোগ৷ তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত ১৫ নং ওয়ার্ডের ব্লক চৌমুহনীতে সড়কের পাশে বসা অস্থায়ী ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে নাবার্ড এর উদ্যোগে ব্লক চৌমুহনী এলাকায় একটি ‘রুরাল হাট’ -এর শিলান্যাস করা হয় শুক্রবার৷ 

এদিনের এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতার রূপক সরকার, তেলিয়ামুড়া পৌর পরিষদের সহ পৌরপিতা মধুসূদন রায়, নাবার্ড -এর ত্রিপুরার জেনারেল ম্যানেজার লোকেন দাস সহ অন্যান্যরা৷ এদিন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে শিলান্যাস করা হয় ‘রুরাল হাট’ টির৷ 

এদিন সড়কের পাশে বসা অস্থায়ী ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত ১৫ নং ওয়ার্ডের ব্লক চৌমুহনীতে নাবার্ড  -এর উদ্যোগে যে ‘রুরাল হাট’ নির্মাণ করা হবে, এই ‘রুরাল হাট’ টি অস্থায়ী ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে কি উপকারে আসবে তার তাৎপর্য তুলে ধরে উপস্থিত অতিথিরা তাদের নিজ নিজ বক্তব্যের মাধ্যমে৷  এদিনের এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত মানুষজনদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়৷৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top