News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrest:যাত্রী সেজে পাচারকালে গাঁজা সহ গ্রেপ্তার এক
Image

Arrest:যাত্রী সেজে পাচারকালে গাঁজা সহ গ্রেপ্তার এক

আগরতলা, ২ সেপ্টেম্বর  : যাত্রী সেজে কৌশলে গাঁজা পাচারের ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে৷ শুক্রবার যাত্রী সেজে গাঁজা পাচার করতে গিয়ে আটক হয়েছে এক গাঁজা পাচারকারী৷ গাড়ি চালকের সন্দেহ হওয়ায় ওই ব্যক্তির বেগে তল্লাশি চালিয়ে শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে৷

উল্লেখ্য, রাজ্য থেকে প্রতিনিয়ত গাঁজা বহিঃরাজ্যে নানা কৌশলে পাচার করা হয়েছে৷ যাত্রীবাহী যানবাহনে রেলে এমনকি পণ্যবাহী গাড়িতে করে লুকোচুরি করে এইসব গাঁজা পাচার করা হচ্ছে৷ কোন কোন ক্ষেত্রে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা আটক করতে সক্ষম হচ্ছেন৷ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই গাঁজা পাচারকারীরা তাদের পাচার বাণিজ্য সফলভাবে চালিয়ে যেতে সক্ষম হচ্ছে৷

ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ জানিয়েছে, যাত্রীবাহী গাড়ি দিয়ে গাঁজা পাচারকালে স্থানীয়দের হাতে আটক গাঁজা সহ এক ব্যক্তি৷ নাম পান্ডে রাম রিয়াং৷ ঘটনা শুক্রবার তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায়৷

ঘটনার বিবরণে জানা যায়, আগরতলা থেকে চাকমাঘাট আসার পর এক যাত্রী  পান্ডে রাম রিয়াংয়ের উপর গাড়ির চালকের সন্দেহ হয়৷ এরপর গাড়ির চালক সন্দেহজনক ভাবে ওই ব্যক্তির ব্যাগে তল্লাশি চালানো মাত্রই উদ্ধার হয় প্রচুর পরিমান গাঁজা৷

জানা গেছে, ৪ প্যাকেটে মোট ৭ কেজি গাঁজা সহ একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে৷ পরবর্তী সময়ে গাড়ির চালক সহ স্থানীয়রা মিলে খবর দেয় তেলিয়ামুড়া থানায়৷ ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া থানায়৷ তেলিয়ামুড়া থানার পুলিশ এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top