News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Protest:চাকুরির দাবিতে আন্দোলন অব্যাহত চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষকাদের
Image

Protest:চাকুরির দাবিতে আন্দোলন অব্যাহত চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষকাদের

আগরতলা, ২ সেপ্টেম্বর : চাকুরির দাবিতে আন্দোলন অব্যাহত ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষকাদের৷ গত ১২ ই আগস্ট তারা নিজ নিজ বিদ্যালয়ে পুনরায় যোগদান করতে গেছিলেন৷ কিন্তু সেখানেও শিক্ষক শিক্ষিকারা কাজে যোগদান করতে পারেননি৷ পরবর্তী সময়ে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা৷

শুক্রবার চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের জরুরী ভিত্তিতে শিক্ষা অধিকর্তার দপ্তরে তলব করা হয়৷ সেই অনুযায়ী সকাল ১১ টা নাগাদ চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের ৫ জনের এক প্রতিনিধি দল শিক্ষা দপ্তরের অধিকর্তা চান্দনি চন্দনের সঙ্গে দেখা করেছেন৷ তবে তিনি যুক্তি সঙ্গত কোনও কথা বলেননি বলে অভিযোগ চাকুরিচ্যুত শিক্ষকদের প্রতিনিধি দলের৷ তারা জানিয়েছেন শিক্ষা দপ্তরের অধিকর্তা জানিয়েছেন ক্লাব জাজমেন্টের ফলে তাদের চাকুরি গেছে৷ এই যুক্তি মানতে নারাজ চাকুরিচ্যুত শিক্ষকরা৷ তাদের বক্তব্য, সুপ্রিমকোর্ট এমন কোন কিছু বলেনি৷

সুপ্রিমকোর্টের রায় অনুযায়ী ১০৩২৩ শিক্ষিক শিক্ষিকাদের মধ্যে ৪ জনের চাকুরি গেছে৷ বাকিদের বিরুদ্ধে কোন মামলা নেই৷ এমনকি তাদেরকে ছাটাই পত্র ও প্রদান করা হয়নি৷ চাকুরিচ্যুত শিক্ষকরা জানিয়েছেন গোটা বিষয়টি নিয়ে শিক্ষা দপ্তরের অধিকর্তা ১৪ দিনের সময় চেয়েছেন৷ তবে এই ১৪ দিনের মধ্যে শিক্ষা দপ্তরের পক্ষে কোন সদর্থক পদক্ষেপবা সিধান্ত গ্রহন করা না হলে চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা পুনরায় আন্দোলনে সামিল হওয়ার হুশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় উচ্ছ্বসিত ত্রিপুরা, কুইন আনারসকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয়

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালকে ঘিরে রাজ্যের জন্য এল আরও এক গর্বের মুহূর্ত। উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top