News Flash

  • Home
  • মুখ্য খবর
  • BSF:খাসিয়ামঙ্গলে বিএসএফ জওয়ানের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
Image

BSF:খাসিয়ামঙ্গলে বিএসএফ জওয়ানের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২ সেপ্টেম্বর : তেলিয়ামুড়ার খাসিয়া মঙ্গল স্থিত্ব বিএসএফ ক্যাম্পে এক বিএসএফের জওয়ানের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ বিএসএফ সূত্রের দাবি করা হয়েছে, নিজ সার্ভিস রাইফেলের গুলিতে আত্মহত্যা করছেন এক বি.এস.এফ জওয়ান৷ নিহত জওয়ান ৮০ নম্বর ব্যাটেলিয়ানের বি এস এফ বাহিনীতে কর্মরত৷ আত্মঘাতী জওয়ানের নাম বালুরাম কুড়ি (৩২)৷

ঘটনা শুক্রবার তেলিয়ামুড়া থানাধীন খাসিয়ামঙ্গল স্থিত বি.এস.এফ হেড কোয়ার্টারে৷ জওয়ানের আচমকা মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ পুলিশ জানিয়েছে, বি.এস.এফ জওয়ানের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে৷ কিভাবে বন্দুকের গুলিতে জওয়ানের মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ যদিও সহকর্মীদের বক্তব্য, পারিবারিক কোন এক বিষয়কে কেন্দ্র করে নিজের রাইফেলের গুলিতে আত্মঘাতী হয়েছে৷ বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত ডিউটিরত অবস্থায় ছিলেন তিনি৷ এর মধ্যে শুক্রবার ভোর নাগাদ এ ঘটনাটি সংগঠিত হয়৷

ঘটনার খবর পেয়ে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ এবং আগরতলা থেকে ফরেন্সিক টিম৷ পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷ পুলিশি তদন্তে উঠে আসতে পারে আত্মহত্যা নাকি খুন৷ কারণ মৃত্যুর পরেও জওয়ানের হাতের আঙ্গুল বন্ধুকে ট্রিগারে ছিল৷ ফলে প্রশ্ণ আত্মঘাতী হলে গুলির পর কিভাবে ট্রিগারে হাত রাখতে পারে জওয়ান৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে আসল রহস্য উদঘাটনের জন্য বিভিন্ন মহল থেকে নামিয়ে উঠেছে৷

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top