News Flash

  • Home
  • প্রধান খবর
  • Durga Puja:রাজ্যের জেলায় জেলায় দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতির শোভাযাত্রা।
Image

Durga Puja:রাজ্যের জেলায় জেলায় দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতির শোভাযাত্রা।

কলকাতা, ১ সেপ্টেম্বর (হি. স.) : বৃহস্পতিবার কলকাতার মত বিভিন্ন জেলায় বার হয় দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতির শোভাযাত্রা।

পূর্ব বর্ধমানে পালিত হল বর্ণাঢ্য পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শহরের বড় নীলপুর থেকে টাউন হল পর্যন্ত হয় শোভাযাত্রা।

পুরুলিয়ায় ঐতিহ্যবাহী ছৌ শিল্পী, নাটুয়া শিল্পী এবং ঢাকিদের বাজনার তালে তালে নাচ প্রদর্শনীর মধ্য দিয়ে দুর্গাপুজোর আন্তর্জাতিক স্তরের স্বীকৃতিকে সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে বর্ণাঢ্য পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হল। পুরুলিয়ার মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ময়দান থেকে পদযাত্রা করে ডাকবাংলো মোড় পর্যন্ত এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন হয়।

জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুর্গাপুজোর শোভাযাত্রা হল বাঁকুড়া জেলাতেও। বাঁকুড়ার হিন্দু হাইস্কুল ময়দান থেকে বিভিন্ন লোক সংস্কৃতি শিল্পীদের নিয়ে এই শোভাযাত্রা বের হয়। শেষ হয় বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলায়। শোভাযাত্রায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ঢাক সহ অন্যান্য বাদ্যযন্ত্র নিয়ে শিল্পী ও বিভিন্ন ধরনের লোকনৃত্য শিল্পীরা অংশ নেন।

এদিন দুপুরে মুর্শিদাবাদে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরয়। শঙ্খধ্বনি থেকে ঢাক বাজিয়ে ওই শোভাযাত্রায় জেলার বিভিন্ন পুজো উদ্যোক্তারা অংশ নেন। তেমনই স্কুলের ছাত্রীরাও অংশ নেয়।

Releated Posts

মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…

ByByNews Desk Jun 18, 2026

ফ্রান্সে তৈরি হচ্ছে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির, উদ্বোধন সেপ্টেম্বরে

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশটির প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা…

ByByNews Desk Jun 18, 2026

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top