News Flash

  • Home
  • খেলা
  • T20 World Cup :টি-টোয়েন্টি বিশ্বকাপের অজিদের দল ঘোষণা, অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন সিঙ্গাপুরের ডেভিড
Image

T20 World Cup :টি-টোয়েন্টি বিশ্বকাপের অজিদের দল ঘোষণা, অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন সিঙ্গাপুরের ডেভিড

সিডনি, ১ সেপ্টেম্বর (হি.স.) : টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। সবার আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অজিদের এই দলে জায়গা করে নিয়েছেন সিঙ্গাপুরে টি-টোয়েন্টি ম্যাচ খেলা টিম ডেভিড। এছাড়াও গতবার অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা সব প্লেয়ারই রয়েছেন এবারের স্কোয়াডে।

বৃহস্পতিবার বিশ্বকাপের জন্য নিজেদের টি-টোয়েন্টি স্কোয়াড নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) । অস্ট্রেলিয়া দলে চমক টিম ডেভিড। তিনি সিঙ্গাপুরের ক্রিকেটার। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম খেলার সুযোগ পেলেন তিনি। দু’বছর আগে শেষ বার আন্তর্জাতিক মঞ্চে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। হংকংয়ের বিরুদ্ধে খেলেছিলেন সেই ম্যাচ। সিঙ্গাপুরের হয়ে ১১টি ম্যাচে ৪২৯ রান করেছিলেন ডেভিড। তিনটি অর্ধশতরান রয়েছে তাঁর। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন তিনি। ন’টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ১৮৭ রান। গড় ৩১.১৭। স্ট্রাইক রেট ২১০.১১।

টিম ডেভিডকে নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের বাবা রড ডেভিড অস্ট্রেলিয়ান নাগরিক। তিনি ছিলেন প্রকৌশলী, সেইসঙ্গে ক্রিকেটও খেলতেন। পেশাগত কারণেই প্রায় ত্রিশ বছর আগে তিনি সিঙ্গাপুরে পাড়ি জমান। সিঙ্গাপুর জাতীয় দলেও সুযোগ পেয়ে যান। ১৯৯৭ আইসিসি ট্রফিতে মালেয়েশিয়ার বিপক্ষে ১৯ রানে ৩ উইকেট নিয়ে দলকে জয় উপহার দেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন আগর, প্যাট কামিন্স, টিম ডেভিড, জস হ্যাজেলউড, জস ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top