News Flash

Image

Death:রইস্যাবাড়িতে জলে ডুবে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১লা সেপ্টেম্বর৷৷ ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত রইস্যাবাড়ি থানাধীন রাইমা এডিসি ভিলেজে বুদ্ধি জয় পাড়ায়  স্নান করতে গিয়ে জলের ডুবে মৃত্যু হয়েছে এক যুবকের৷ যুবকের নাম রঞ্জিত ত্রিপুরা৷  জলে ডুবে নিখোঁজ হওয়ার খবর পেয়ে এনডিআরএফ এর জওয়ানরা সকাল ৬টা থেকে জলে তল্লাশি চালিয়ে দূপুর ১২.৪০ নাগাট মৃত রনজিৎ ত্রিপুরার দেহ উদ্ধার করেন৷ তার বয়স – ২৪ বছর৷ বিয়ে হয়েছে মাত্র ৮ মাস আগে৷  রনজিৎ ত্রিপুরার মৃতদেহ উদ্ধারের পর মৃতদেহটি মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়৷ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়৷ মৃত ব্যক্তির বাড়ি গোমতী জেলার করবুক মহকুমার বৈরাগী দোকান এলাকায়৷ তিনি বড় ভাইয়ের রইস্যাবাড়িতে অবস্থিত রাবার বাগানে কাজ করত৷  স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়৷ জলে ডুবে তার মৃত্যুর সংবাদে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top